২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গালিবের সঙ্গে বিচ্ছেদ চান তার স্ত্রী

ব্রিটনির বন্ধু আদনান গালিবকে নিয়ে প্রায় প্রতিদিনই নতুন নতুন খবরের জন্ম হচ্ছে। এবারের খবর হল গালিবের স্ত্রী বিচ্ছেদ চেয়ে মামলা করেছেন। খবর মার্কিন একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2008, 03:42 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

জানুয়ারি ২৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ব্রিটনির বন্ধু আদনান গালিবকে নিয়ে প্রায় প্রতিদিনই নতুন নতুন খবরের জন্ম হচ্ছে। এবারের খবর হল গালিবের স্ত্রী বিচ্ছেদ চেয়ে মামলা করেছেন। খবর মার্কিন একটি ওয়েবসাইটের। বিয়ের চার বছরের মাথায় তাদের মধ্যে দূরত্ব এত বেড়ে গেছে যে বিচ্ছেদ ছাড়া আর কোন সমাধান নেই বলে জানিয়েছেন গালিবের স্ত্রী অ্যাজলিন এলিজাবেথ বেরি। বিচ্ছেদের পাশাপাশি খোরপোষ দাবী করেছেন তিনি। ইদানিং নিজের স্ত্রীর চেয়ে ব্রিটনির পাশে একটু বেশিই দেখা যাচ্ছিল গালিবকে। রেঁস্তোরা থেকে শুরু করে আদালত প্রাঙ্গণ - সব জায়গায় ব্রিটনির পাশে ছায়াসঙ্গী হয়ে আছেন এই ফটোগাফার। 'ফাইনালপিক্স' ফটো এজেন্সিতে কাজ করেন গালিব। তবে কর্মস্থলে অনেকবার ফোন করেও তার কোন সাড়া পাওয়া যায়নি বলে জানা গেছে। স