২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মান ভাষায় শাহরুখ

অনুপম চোপড়ার ইংরেজিতে লেখা বহুল বিক্রিত বই 'কিং অফ বলিউড: শাহরুখ খান অ্যান্ড দি সিডাক্টিভ ওয়ার্ল্ড অফ সিনেমা' বইটি জার্মান ভাষায় অনূদিত হয়েছে। এর আগে বইটি হিন্দি ও মারাঠিতে ভাষান্তরিত হয়েছে। জার্মান অনুবাদটি প্রকাশিত হবে ৩০ জানুয়ারি। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2008, 06:42 AM

Updated : 07 Jul 2022, 05:50 PM

জানুয়ারি ২৫ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- অনুপম চোপড়ার ইংরেজিতে লেখা বহুল বিক্রিত বই 'কিং অফ বলিউড: শাহরুখ খান অ্যান্ড দি সিডাক্টিভ ওয়ার্ল্ড অফ সিনেমা' বইটি জার্মান ভাষায় অনূদিত হয়েছে। এর আগে বইটি হিন্দি ও মারাঠিতে ভাষান্তরিত হয়েছে। জার্মান অনুবাদটি প্রকাশিত হবে ৩০ জানুয়ারি। খবর ভারতীয় ওয়েবসাইটের।

রেপিড আই মুভিজ কর্তৃক প্রকাশিত বইটির মালায়লাম ও ইন্দোনেশিয় অনুবাদ এ বছরের শেষ দিকে প্রকাশিত হবে বলে জানা গেছে।

রেপিড আই মুভিজ জার্মানিতে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম পরিবেশক।

বইটির জার্মান প্রকাশনা প্রকাশনা প্রসঙ্গে অনুপম বলেন, "কিং অফ বলিউডের জার্মান সংস্করণ প্রকাশনা নিয়ে আমি খুবই উত্তেজিত। জার্মানরা বলিউড ছবির ভক্ত। বিশেষ করে শাহরুখ খানকে তারা খুবই পছন্দ করে। আমি আশা করি জার্মানরা আমাদের ছবির মতোই বইটিকে রংদার আর নাটকীয়তায় ভরপুর দেখতে পাবে।"

এদিকে ফেব্র"য়ারির প্রথম সপ্তাহে বার্লিন ফিল্ম ফেস্টিভালে 'ওম শান্তি ওম' ছবির প্রিমিয়ার উপলক্ষে জার্মানিতে যাচ্ছেন শাহরুখ খান।

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/ ১২৩৯ ঘ