২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরে এলেন ফারুখ শেখ

'নূরী' ছবির রোমান্টিক নায়ক, 'উমরাও জান' এর নবাব বা টেলিভিশনের অনুষ্ঠান 'জিনা ইসি কি নাম হ্যায়' খ্যাত উপস্থাপক ফারুখ শেখ আবারও ফিরে এলেন চলচ্চিত্রে। রাহুল এস আনন্দের 'ছোটি সি দুনিয়া' ছবিতে তিনি অভিনয় করবেন। এই ছবিতে আরও অভিনয় করছেন বিনোদ খান্না, রবি কিষাণ এবং রতি অগ্নিহোত্রী। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 12:55 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

জানুয়ারি ২৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- 'নূরী' ছবির রোমান্টিক নায়ক, 'উমরাও জান' এর নবাব বা টেলিভিশনের অনুষ্ঠান 'জিনা ইসি কি নাম হ্যায়' খ্যাত উপস্থাপক ফারুখ শেখ আবারও ফিরে এলেন চলচ্চিত্রে। রাহুল এস আনন্দের 'ছোটি সি দুনিয়া' ছবিতে তিনি অভিনয় করবেন। এই ছবিতে আরও অভিনয় করছেন বিনোদ খান্না, রবি কিষাণ এবং রতি অগ্নিহোত্রী। খবর ভারতীয় ওয়েবসাইটের। আসামে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ফারুখ শেখ তার চলচ্চিত্রে প্রত্যাবর্তনের কথা স্বীকার করেন। তিনি জানান, রাহুল আনন্দের ছবির পান্ডুলিপি পড়ে তার পছন্দ হয়েছে। এ কারণেই তিনি ছবিতে অভিনয় করতে রাজি হয়েছেন। তবে এখনও তিনি চুক্তি পত্রে সই করেননি। এ প্রসঙ্গে পরিচাল রাহুল বলেন, "এই ছবির জন্য আমার দুজন শক্তিশালী অভিনেতার প্রয়োজন ছিল। এদের একজন হলেন বিনোদ খান্না যিনি আমার দীর্ঘদিনের পরিচিত। আমার ভাই মুকুল আনন্দের 'ইনসাফ' ছবির মাধ্যমে বিনোদ খান্না চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। আর অন্যজন হলেন ফারুখ শেখ।" এ ছবি সর্ম্পকে বলতে গিয়ে পরিচালক জানান, ফারুখ শেখ এ ছবিতে নায়িকার বাবার চরিত্রে অভিনয় করবেন। তার বিপরীতে থাকবেন ডলি মিত্র। অন্যদিকে বিনোদ খান্না নায়কের বাবার চরিত্রে অভিনয় করবেন। আর তার বিপরীতে অভিনয় করবেন রাতি অগ্নিহোত্রী। পরিচালক রাহুলের ছেলে রোহিত এই ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করবেন। এটি রোহিতের প্রথম ছবি। তবে নায়িকার চরিত্রে কে অভিনয় করবেন এখনও তা ঠিক হয়নি। রোহিত আনন্দ তার প্রথম ছবিতে বিনোদ খান্না ও ফারুখ শেখের মত অভিনেতাদের সঙ্গে অভিনয় করতে পেরে খুবই উত্তেজিত। তিনি জানান, এই ছবিতে কাজ করার ব্যাপারে বিনোদ খান্না ও ফারুখ শেখ দুজনেই তাকে খুবই সাহায্য করছেন। 'ছোটি সি দুনিয়া' ছবির কাজ আগামী মাস থেকে শুরু হবে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএটি/ওএস/এমআইআর/১৮৫০ঘ.