২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমি অভিনতা, গিটার বাদক না -- বললেন সাইফ

ব্যাঙ্গালুরুর পর এবার মুম্বাই মাতালেন সাইফ আলি খান। মাথায় ব্যান্ডানা, গায়ে কালো টিশার্ট আর হাতে গিটার। সাইফ যে কোন রক স্টারের চেয়ে কম যান না তা আরেকবার প্রমাণ করলেন। নিজেকে ভাল গায়ক হিসেবে স্বীকার না করলেও চার-পাঁচ হাজার লোকের সামনে সাইফের গান উপেক্ষা করার মত ছিল না। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 12:52 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

জানুয়ারি ২৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ব্যাঙ্গালুরুর পর এবার মুম্বাই মাতালেন সাইফ আলি খান। মাথায় ব্যান্ডানা, গায়ে কালো টিশার্ট আর হাতে গিটার। সাইফ যে কোন রক স্টারের চেয়ে কম যান না তা আরেকবার প্রমাণ করলেন। নিজেকে ভাল গায়ক হিসেবে স্বীকার না করলেও চার-পাঁচ হাজার লোকের সামনে সাইফের গান উপেক্ষা করার মত ছিল না। খবর ভারতীয় ওয়েবসাইটের। নিজের ব্যান্ড 'পরিক্রমা'র গানের পাশাপাশি ডিপ পার্পলের 'স্মোক অন দি ওয়াটার', এসি/ডিসির 'হাইওয়ে টু হেল', পিংক ফ্লয়েডের 'রান লাইক হেল' ইত্যাদি গান সাইফের গলায় শুনে কেউ বলবে না তিনি অপেশাদার গায়ক। মুম্বাইয়ের আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্স এই বলিউড তারকার গান শোনার জন্য ছিল লোকে লোকারণ্য। যে স্টেডিয়ামে পপ তারকা বেয়ন্স নোলেস এসেও পুরো দর্শক টানতে পারেননি, সেখানে সাইফের কনসার্টে তিল ধারণের জায়গা ছিল না। প্রত্যেক বারই সাইফের কনসার্টে প্রচুর লোক সমাগম হয়েছে। সাইফের মতে সেসব কনসার্ট কোন একটা নাইট ক্লাব কিংবা বন্ধ অডিটোরিয়ামে হলে আরও ভালো হত। খোলা জায়গায় অনুষ্ঠান হলে সাধারণত গানের সমঝদার শ্রোতা কম পাওয়া যায়। তবে তুলনামূলকভাবে ব্যাঙ্গালুরুর দর্শক গান বোঝেন বলে তার কাছে মনে হয়েছে। কোলকাতার দর্শকও গানপাগল হবে বলে তিনি মত প্রকাশ করেন। দর্শক যেমনই হোক সাইফ খুবই খুশি। চাক বেরির 'জনি বি গুড' গানটি সাইফ তার মেয়ে সারাহ্র উদ্দেশ্যে উৎসর্গ করেন। সার্হ্ াতখন দর্শক সারিতে ছিল। সাইফের ছেলেও সেখানে উপস্থিত ছিলেন। সারাহ রক সঙ্গীত মোটেই পছন্দ করে না। শুধু বাবার জন্যই সেখানে উপস্থিত ছিল সে। অনেকেই এই সুযোগে কারিনাকে এক ঝলক দেখার আশায় ভিড় করেছিল। তারা আশাহত হয়েছেন। কারণ কারিনা তখন দেশের বাইরে শুটিংয়ে ব্যস্ত ছিলেন। কারিনাকে কতখানি মিস করেছেন সাইফ? এর উত্তরে তিনি বলেন, "কারিনাকে মিস করার কিছু নেই। সে সব সময় আমার সঙ্গেই আছে।" তার কথায় যুক্তি আছে। কারণ কিছুদিন আগে সাইফ তার বাহুতে কারিনার নাম উল্কি দিয়ে আঁকিয়েছেন। সাইফ আলি খান গিটার নিয়ে তার যোগ্যতার প্রমাণ দিলেও নিজেকে তিনি অভিনেতা পরিচয় দিতেই বেশি ভালবাসেন। গান তার শখের জিনিস। দুই ছেলেমেয়ে কনসার্টে আনন্দ পেয়েছে, বাবা সাইফের সার্থকতা সেখানেই বলে মনে করেন তিনি। ২৫ ফেব্র"য়ারি কলকাতায় আর ২৭ ফেব্র"য়ারি দিল্লির কনসার্ট দিয়ে সাইফ আলি খানের কনসার্ট এ বছরের মত শেষ হবে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/ওএস/এমআইআর/১৮৪৪ঘ.