২৩ জানুয়ারি (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- পরিচালক হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে সুস্মিতা সেনের। তার ছবির নাম 'রাণী লক্ষীবাঈ'। আর এজন্য তিনি হন্যে হয়ে একজন সহযোগী পরিচালক খুঁজছেন, যিনি তাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
সুস্মিতা এ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রেও অভিনয় করবেন।
সহযোগী পরিচালকের তালিকায় অনুরাগ কাশ্যপ, সঞ্জয় গাধ্বী এবং ড. চন্দ্রপ্রকাশ দিবেদীসহ আরও অনেকেই রয়েছেন।
একটি সূত্র জানিয়েছে, ছবি পরিচালনা নিয়ে সুস্মিতা যারপর নাই উত্তেজিত । এবং এজন্য তিনি কোন চেষ্টারই ত্র"টি রাখছেন না। ইতোমধ্যে তিনি মধ্য প্রদেশের সরকারের কাছে আবেদন করেছেন যাতে তাকে গোয়ালিয়রে শুটিং করতে দেয়া হয়।
সুস্মিতা এ ব্যাপারে এতটাই মরিয়া যে, ধর্মেশ দর্শনকে তার পরবর্তী ছবি থেকে সুশকে যেন অব্যাহতি সে জন্যও অনুরোধ করেছেন তিনি। ওই ছবিতে গোবিন্দের বিপরীতে তার অভিনয় করার কথা ছিলো।
অনুরাগ কাশ্যপ বলেছেন, "সুস্মিতার পক্ষ থেকে কেউ একজন আমাকে এ ছবিতে কাজ করার প্রস্তাব দিয়েছিল কিন্তু পরে আর যোগাযোগ করেনি।"
এদিকে ড. দিবেদী জানিয়েছেন, "আমি এধরনের কোন প্রস্তাব পাইনি। তবে প্রস্তাব দিলে আমি অবশ্যই কাজ করব।"
সুস্মিতা সেন প্রোডাকশনস এর উপদেষ্টা কৃষ্ণ ব্যানার্জি বলেছেন, "ছবিতে কাজ করার জন্য অভিজ্ঞ একটি দল দরকার। সুস্মিতা এখন এর কারিগরি দিকটি চূড়ান্ত করছেন।"
এদিকে কেতন মেহতাও ঐশ্বরিয়া রাইকে নিয়ে রাণী লক্ষী বাঈয়ের জীবনী ভিত্তিক ছবি নির্মাণ করার কথা ভাবছেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমডিএস/
bdnews24