জানয়ারি ২০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- আধুনিক গানের কণ্ঠশিল্পী ফাহমিদা নবী ২০ জানুয়ারি সন্ধ্যায় কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। সেখানে তিনি স্থানীয় একটি ইভেন্টম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে দুটি একক সঙ্গীত সন্ধ্যায় অংশ নেবেন।
ফাহমিদা নবী আরও জানান, কলকাতার দুর্বাদল চট্টোপাধ্যায়ের সঙ্গীতায়োজনে তারা বাংলা ও ইটিভি বাংলার জন্য নির্মিতব্য ভ্যালেন্টাইন'স ডে উপলক্ষে দুটি বিশেষ সঙ্গীতানুষ্ঠানে গান গাওয়ারও সম্ভাবনা রয়েছে তার।
গানের কাজ শেষ হলে তিনি ও তার মেয়ে আানিকা ভারতের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াবেন।
ফেব্র"য়ারি মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন ফাহমিদা নবী। তারপরই শুরু করবেন প্রয়াত নাট্য ব্যক্তিত্ব ডঃ সেলিম আল দীনের গান নিয়ে নির্মিতব্য অ্যালবামটির কাজ।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/২০৫৭ঘ.
bdnews24