জানুয়ারি ১৯ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- 'জুয়েল উইথ স্টারর্স' অ্যালবামের সাফল্যের পর মাইলসের গিটারিস্ট জুয়েল আরেকটি অ্যালবামের সুর ও সঙ্গীত করছেন। এই অ্যালবামের নাম রাখা হয়েছে 'জুয়েল উইথ স্টারস টু'। প্রযোজনা প্রতিষ্ঠান জিসিরিজ থেকে অ্যালবামটি প্রকাশিত হবে ১৪ ফেব্র"য়ারি ভালবাসা দিবসে।
১০টি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। গায়ক গায়িকা ৯ জন। প্রত্যেকে গেয়েছেন একটি করে গান। এরা হলেন - হামিন আহমেদ, তাহসান, বাপ্পা মজুমদার, কণা, কানিজ সুবর্ণা, রমা, জুয়েল এবং ডি রকস্টার রাসেল ও শুভ। এছাড়া জুয়েল ও কানিজ সুবর্ণা একটি দ্বৈত গান গেয়েছেন এই অ্যালবামে।
অ্যালবাম প্রসঙ্গে জুয়েল বলেন, "ব্যান্ডের বাইরে নিজের চিন্তা ভাবনায় কাজ করতে গিয়েই গত বছর 'জুয়েল উইথ স্টারস' অ্যালবামটি করেছিলাম। সেই অ্যালবামের সাফল্যের পর এ বার আরেকটু ভিন্ন আঙ্গিকে 'জুয়েল উইথ স্টারস টু' অ্যালবামটি করেছি।"
এছাড়াও জুয়েল বর্তমানে 'ব্ল্যাক' ব্যান্ডে নতুন অ্যালবামের সার্বিক তত্ত্বাবধানেও (প্রডিউসার বা প্রযোজক) আছেন।
মাইলসেরই এই গিটারিস্ট বলেন, "আমাদের দেশে অডিওতে প্রযোজক বলতে সবাই অডিও প্রতিষ্ঠানের মালিক বলে মনে করে। তবে দেশের বাইরে প্রতিষ্ঠানের মাধ্যমে কেউ কোন অ্যালবামের সার্বিক দায়িত্বে থাকলে তাকে প্রযোজক বলা হয়। সেক্ষেত্রে প্রতিষ্ঠান পরিবেশনার দায়িত্ব পালন করে। আমি জি সিরিজে অনেক আগে থেকেই প্রযোজক হিসেবে কাজ করছি। প্রথম প্রথম নাম না প্রõ
bdnews24