২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'রং দে বাসন্তি' পানীয় পাঞ্জাবে নিষিদ্ধ

ভারতের পাঞ্জাবে একটি অ্যালকোহল পানীয়ের নাম 'রং দে বাসন্তি' রাখায় তুমুল বিক্ষোভ তৈরি হয়েছে। এরই জের ধরে পাঞ্জাব সরকার পানীয়টিকে নিষিদ্ধ করেছে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2008, 03:42 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

জানুয়ারি ১৯ (বিডিনিউটোয়েন্টিফোরডটকম) -- ভারতের পাঞ্জাবে একটি অ্যালকোহল পানীয়ের নাম 'রং দে বাসন্তি' রাখায় তুমুল বিক্ষোভ তৈরি হয়েছে। এরই জের ধরে পাঞ্জাব সরকার পানীয়টিকে নিষিদ্ধ করেছে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের । ২০০৬ সালে মুক্তি পাওয়া আমির খান অভিনীত 'রং দে বাসন্তি' থেকেই এই পানীয়র নামকরণ করা হয়েছে। কিন্তু পাঞ্জাবিদের আপত্তির কারণ ওই ছবিতে বৃটিশবিরোধী সিপাহি বিদ্রোহের নেতা ভগবত সিং এর নামটিও জড়িত। সিপাহি বিদ্রোহের অন্যতম নায়ক ভগবত সিং ছিলেন পাঞ্জাবের ছেলে। তাই পাঞ্জাব সরকারও চাইছে পানীয়টি এখনই নিষিদ্ধ করা হোক। পাঞ্জাবের মুখ্য মন্ত্রী প্রকাশ সিং বাদল এক সরকারি প্রজ্ঞাপন জারি করে পানীয়টি বাজার থেকে প্রত্যাহার করতে বলেছেন। পাঞ্জাবের কর কর্মকর্তা এসএস ভার তরল পানীয়ের এ ধরনের নাম রাখায় দুঃখ প্রকাশ করেছেন। ইতিমধ্যে চার হাজার বোতল পানীয় বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে। আর দুদিন পরেই পানীয়টির আনুষ্ঠানিক উদ্বোধনের কথা ছিলো । পাঞ্জাবের সাধারন লোকজনের ধারণা, আসক্তি সৃষ্টি করে এরকম একটি পানীয়ের নাম 'রং দে বাসন্তি' হতে পারে না। নৈতিক দৃষ্টিকোন থেকেও এটি ঠিক নয় । বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমডিএস/ওএস/এমআইআর/২১৩৮ঘ.