জানুয়ারি ১৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউডের সবাই জানে গোবিন্দ সবসময়ই ধীরস্থির প্রকৃতির। কোনও কারণে তিনি চটেছেন এরকম ঘটনাও বিরল। সেই গোবিন্দই কিনা শুটিংয়ের সময় বিরক্ত করায় এক আগন্তুককে থাপ্পড়ও মেরে বসেছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
ঘটনাটি ঘটে মুম্বাইতে 'মানি হ্যায় তো হানি হ্যায়' ছবির সেটে।
ঘটনাটি এরকম - গোবিন্দ যখন ক্যামেরার সামনে শট দিচ্ছিলেন তখন একজন আগুন্তুক সেটে উল্টাপাল্টা ঘোরাঘুরি করছিল। আর বার বার গোবিন্দর দিকে তাকাচ্ছিল।
গোবিন্দ তাকে চলে যেতে বললে সে যেতে অস্বীকৃতি জানায় । এসময় গোবিন্দ মেজাজ হারিয়ে তাকে থাপ্পড় মেরে বসেন।
অভিনেতা পরিচয়ের পাশাপাশি গোবিন্দ এখন একজন সংসদ সদস্যও বটে। তাই গোবিন্দের এ ধরণের আচরণে সেটের অনেকেই বিস্ময় প্রকাশ করেন।
তবে এ নিয়ে শেষ পর্যন্ত আইনি কোনো ঝামেলা হয়নি।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এমআইআর/২০৪৩ঘ.
bdnews24