জানুয়ারি ১৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- পঙ্কজ উদাসের অ্যালবাম 'এন্ডলেস লাভ- কিতনি ইয়াদ আতি হ্যায়' দিয়ে টি সিরিজ ২০০৮ এর যাত্রা শুরু করল। টি সিরিজের ব্যানারে এটা তার পঞ্চম অ্যালবাম। অ্যালবামটি মুক্তি পায় ১২ জানুয়ারি। খবর ভারতীয় ওয়েবসাইটের।
'এন্ডলেস লাভ- কিতনি ইয়াদ আতি হ্যায়' অ্যালবামটি সাজানো হয়েছে রোমান্টিক গান দিয়ে।
গানের ভিডিও চিত্র তৈরি করেছেন দিব্য খোসলা কুমার। পরিচালনায় নতুনত্ব আর বৈচিত্রের ছাপ রেখেছেন তিনি।
এক যুগলের প্রেম ও বিচ্ছেদ নিয়ে স্মৃতিচারণা দেখা যাবে ভিডিও চিত্রে।
দিল্লিতে চিত্রায়িত এই ভিডিও চিত্রে অভিনয় করেছেন অপূর্ব অগ্নিহোত্রী ও নেহা আহুজা। নেহা গত বছর 'লায়ন'স ফেভারিট ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান বিউটি' হয়েছেন।
অ্যালবামের ৮টি গানই সুর করেছেন পঙ্কজ উদাস নিজে। গান লিখেছেন মুমতাজ রশিদ ও জামীর কাজমি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/ওএস/এমআইআর/২০৪১ঘ
bdnews24