২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বৈত চরিত্রে টনি ডায়েস

প্রথম বারের মত দ্বৈত চরিত্রে অভিনয় করলেন টনি ডায়েস। হাফিজ রেদু'র রচনা ও তাহের শিপনের পরিচালনায় ধারাবাহিক এই নাটকটির নাম 'ভূতের গলি'। এই নাটকে টনি 'অভিনেতা টনি' এবং 'রিকশা চালক টনি' হিসেবে অভিনয় করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 01:52 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

জানুয়ারি ১৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- প্রথম বারের মত দ্বৈত চরিত্রে অভিনয় করলেন টনি ডায়েস। হাফিজ রেদু'র রচনা ও তাহের শিপনের পরিচালনায় ধারাবাহিক এই নাটকটির নাম 'ভূতের গলি'। এই নাটকে টনি 'অভিনেতা টনি' এবং 'রিকশা চালক টনি' হিসেবে অভিনয় করেছেন। ঘটনাটি এরকম: সেন্ট্রাল রোডের ভূতের গলির একটি মেস বাড়িতে ভাড়া থাকে চারজন যুবক। তারা নাটক বানানোর সিদ্ধান্ত নিয়ে টনি ডায়েসের কাছে যায়। তবে টনি এর জন্য বিশাল অংকের সম্মানী চায়। এতে ওই চার যুবকের নাটক বানানোর স্বপ্ন মাঠে মারা যেতে বসে। পরে তারা সিদ্ধান্ত নেয় একজন নকল টনি ডায়েসকে দিয়ে তারা অভিনয় করাবে। একসময় তারা টনির মত দেখতে এক রিকশা চালককে খুঁজে পায়। সেই রিকশা চালক টনিকে অভিনেতা টনি ডায়েসের মত চলাফেরা, কথা বলার ভঙ্গি শেখানো নিয়েই এই নাটকের কাহিনী। এ প্রসঙ্গে টনি বলেন, "এ রকম নাটকে আগে অভিনয় করিনি। একই সঙ্গে আমি বাস্তবে যা তাই নাটকে ফুটিয়ে তুলেছি। আবার একজন রিকশা চালকের ভূমিকাতেও অভিনয় করেছি। ব্যপারটা প্রথম থেকেই আমার কাছে মজার মনে হয়েছে। তাই এই নাটকে বেশ উৎসাহ নিয়ে কাজ করেছি।" হাসির এই নাটকটির পর্ব সংখ্যা ২৬। 'ভূতের গলি' ধারাবাহিকটিতে টনি ডায়েস ছাড়াও আরও অভিনয় করেছেন বিজরী বরকউল্লাহ্, চাঁদনী, দিনার, রহমত আলী এবং ওয়াহিদা মল্লিক জলি। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/১৯৪৮ঘ.