জানুয়ারি ১৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- জানুয়ারি ১৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) সময়টা ভাল যাচ্ছে না 'কসম সে'র প্রাচী দেশাই (বাণী) আর রাম কাপুরের (মি: ওয়ালিয়া)। বেশ কিছুদিন ধরে কথা বন্ধ। সেটে সামনে পড়া মাত্র মুখ ফিরিয়ে নিচ্ছেন পরষ্পর। অবস্থা এমন পর্যায়ে গেছে যে একসঙ্গে কোন দৃশ্যেও তারা থাকতে চাচ্ছেন না। ফলে বাধ্য হয়েই দুজনের জন্য আলাদা কাহিনী লিখতে হচ্ছে। একতা কাপুরের সরাসরি হস্তক্ষেপ ছাড়া কোনভাবেই তাদের একত্রে কাজ করানো যাবে না বলে সংশ্লিষ্টদের ধারণা। খবর ভারতীয় ওয়েবসাইটের।
সমস্যার শুরু 'ঝলক দিখলা যা' থেকে প্রাচীর প্রত্যাবর্তনের পর থেকে। এক সময় প্রাচী আর রাম ছিল সবচেয়ে ভাল বন্ধু।
কিন্তু রামের ধারণা ইউনিটের সবাই এখন প্রয়োজনের বেশি প্রাধান্য দিচ্ছে প্রাচীকে। যার ফলে ভাল কাজের সব কৃতিত্ব হাতছাড়া হয়ে যাচ্ছে ২০ বছর বয়সী প্রাচীর জন্য। ইউনিট ছাড়াও প্রাচীর ভক্তদেরও দায়ী করেছে রাম।
দুজনের ব্যক্তিগত বিরোধ সিরিজের জন্য ক্রমশ ক্ষতি ডেকে আনছে। মুখ দেখাদেখি এড়াতে দুজনই দেরিতে সেটে আসতে শুরু করেছেন। যার জন্য পুরো ইউনিটকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। তাছাড়া আসার পরপরই স্ক্রিপ্টে ইচ্ছেমত নাক গলাচ্ছেন দুজন।
এদিকে পুরো ব্যাপারটাকে হেসে উড়িয়ে দিয়েছেন রাম কাপুর, "গতকালও আমি, প্রাচী আর একতা একসঙ্গে আড্ডা দিয়েছি।"
প্রাচী আরও এক কাঠি উপরে, "প্রয়োজনের তাগিদেই ঘটনায় পরিবর্তন আনা হয়েছে। সেখানেও আমার আর রামের একসঙ্গে দৃশ্য আছে। রামের কেমন লাগে জানি না। তবে রামের সঙ্গে অভিনয় আমি কিন্তু বরাবরই উপভোগ করি।"
কেউ স্বীকার করুক বা না করুক সিরিয়ালের প্রধান অভিনেতা-অভিনেত্রীদের মুখ না দেখাদেখি বোধ হয় একটা সং
bdnews24