জানুয়ারি ১৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ভারতের আসাম অঙ্গরাজ্যের চলচ্চিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ঢাকায় শুরু হয়েছে আসামী চলচ্চিত্র উৎসব। ১৩ জানুয়ারি বিকাল সাড়ে চারটায় ভারতীয় দূতাবাসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
সম্মেলনে বক্তব্য রাখেন ভারতীয় দূতাবাসের কাউন্সিলর অজিত গুপ্ত, আসাম স্টেট ফিল্ম কর্পোরেশন লিমিটেডের পরিচালক ববিতা শর্মা, ব্যবস্থাপনা পরিচালক নাজরীন আহমেদ এবং আসামের অভিনেতা ও প্রযোজক মালয়া গোস্বামী।
আসামের ৪টি ও ভারতের ২টি মোট ৬টি চলচ্চিত্রের প্রদর্শনী হবে ১৩, ১৪, ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি। শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে।
বাড়ি ২৫, রোড ৯৬, গুলশান ২ এ এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/১৯১৪ঘ.
bdnews24