জানুয়ারি ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আবুল হায়াতের পরিচালনায় বিটিভিতে বর্তমানে প্রচারিত হচ্ছে 'আলো আমার আলো' ধারাবাহিক নাটকটি। এই নাটকটি দর্শকপ্রিয় হওয়ার সুবাদে বিটিভির জন্য আরেকটি ধারাবাহিক তৈরি করার সুযোগ পেয়েছেন তিনি। তবে এটি শুধু পরিচালনা নয়, রচনাও করেছেন হায়াত নিজে।
১ ফেব্র"য়ারি থেকে সোনারগাঁও, ঢাকার উত্তরা, ধানমন্ডি ও গাজীপুরের বিভিন্ন এলাকায় নাটকটির শুটিং হবে বলে জানালেন আবুল হায়াত।
ধ্বংস হয়ে যাওয়া একটি জমিদার বাড়িকে ঘিরে চারপাশের মানুষদের লোভ আর ধ্যানধারণাই এই নাটকের উপজীব্য।
১৩ পর্বের এই নাটকটির নাম 'মোহর'। টেলিহোমের প্রযোজনা ও কারিগরি সহায়তায় এই নাটকটিতে অভিনয় করবেন আবুল হায়াত, সিরাজুল ইসলাম, শাহেদ শেরিফ খান সহ আরও অনেকে।
এছাড়াও প্রখ্যাত কথাসাহিত্যিক শওকত আলীর বহুল পঠিত উপন্যাস 'ওয়ারিশ' অবলম্বনে ১০৪ পর্বের একটি মেগা ধারাবাহিক নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন আবুল হায়াত।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/১৯১৬ঘ.
bdnews24