২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেডিও জকি অপি করিম

গণমাধ্যমের বিভিন্ন ক্ষেত্রে কাজ করলেও এই প্রথমবার রেডিওর জকি হিসেবে অংশ নিতে যাচ্ছেন অপি করিম। ১২ জানুয়ারি এফএম রেডিও ফুর্তি'তে এই অভিনেত্রী অতিথি আরজে (রেডিও জকি বা রেডিও উপস্থাপক) হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ এই কার্যক্রমে রেডিও ফুর্তির শ্রোতারা অপির কণ্ঠ শুনতে পাবেন শনিবার সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 01:58 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

জানুয়ারি ৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- গণমাধ্যমের বিভিন্ন ক্ষেত্রে কাজ করলেও এই প্রথমবার রেডিওর জকি হিসেবে অংশ নিতে যাচ্ছেন অপি করিম। ১২ জানুয়ারি এফএম রেডিও ফুর্তি'তে এই অভিনেত্রী অতিথি আরজে (রেডিও জকি বা রেডিও উপস্থাপক) হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ এই কার্যক্রমে রেডিও ফুর্তির শ্রোতারা অপির কণ্ঠ শুনতে পাবেন শনিবার সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত। এদিকে এমফিল করতে স্বামী এফ এইচ আই আর আশির আহমেদের সঙ্গে শিগগিরই জাপানে চলে যাবেন অপি। এর পূর্ব প্রস্তুতি হিসেবে কয়েক দিন আগেই স্বামী সহ ঘুরে এসেছেন জাপান থেকে। ফাঁকে মধুচন্দ্রিমাটাও সেরে এসেছেন। চলে যাবেন বলেই হাতের কাজগুলো দ্রুত শেষ করে ঝাড়া হাত পা হতে চাচ্ছেন অপি। ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন বাংলাভিশন চ্যানেলে প্রচারিত তার উপস্থাপনায় অন্যতম আলোচিত 'আমার আমি' অনুষ্ঠানের কাজ। অপির উপস্থাপনায় 'আমার আমি'র শেষ পর্ব প্রচারিত হবে ২৬ জানুয়ারি রাত ৯টায়। এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুয়েল আইচ। বিনোদন জগত ছেড়ে চলে যাওয়া প্রসঙ্গে অপি বলেন, "আমার এবং আমার স্বামীর ইচ্ছায় উচ্চ শিক্ষার্থে জাপান চলে যাচ্ছি। তাই মিডিয়াকে বিদায় জানাতে হচ্ছে। পড়ালেখাটাই আমার জীবনে আগে। তারপর অভিনয়।" উচ্চ শিক্ষা শেষে আবারও অভিনয় ফিরবেন কিনা জানতে চাইলে অপির উত্তর, "সেটা সময় এলেই বলা যাবে।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/১৯৫৫ঘ.