জানুয়ারি ৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতীয় প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা কোমর বেঁধে মাঠে নেমেছেন। তার নতুন ছবি 'কমবাখত ইশক' পরিচালনা করছেন লস এঞ্জেলেস নিবাসী পরিচালক সাবির খান। এই ছবিতে অভিনয় হলিউড অ্যাকশন হিরো আর্নল্ড শোয়ার্জনেগার ও পপ গায়িকা বিয়ন্স নোলেস সহ আরও একজন হলিউড অভিনেতাকে যুক্ত করার চেষ্টা করছেন তিনি। সূত্র ভারতীয় ওয়েবসাইট।
ছবিতে অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধবেন কারিনা কাপুর।
অক্ষয় এখানে হলিউডের স্টান্ট ম্যানের চরিত্রে অভিনয় করছেন। ছবিতে অ্যাকশন হিরো আর্নল্ডের সঙ্গে দেখা যাবে তাকে। আবেদনময়ী এক চরিত্রে অভিনয় করবেন বিয়ন্স।
'কমবখত ইশক' ছবির লস এঞ্জেলেসের আরেক প্রযোজক প্রশান্ত সাহা বলেন, "আমরা বিয়ন্সের সঙ্গে কথা বলেছি। এছাড়া আর্নল্ডের অফিস থেকে চিঠিও পেয়েছি। খুব তাড়াতাড়ি সব কিছু চূড়ান্ত হয়ে যাবে আশা করি। তখন আমরা আনুষ্ঠানিক ঘোষণা দেব।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/ ১৯৩৮ঘ.
bdnews24