২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইকেল মূরকে সাক্ষাৎকার দিতে নারাজ হিলারি

অস্কার বিজয়ী প্রামাণ্য চলচ্চিত্রকার মাইকেল মূরকে সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন। খবর মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2008, 01:56 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

জানুয়ারি ৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অস্কার বিজয়ী প্রামাণ্য চলচ্চিত্রকার মাইকেল মূরকে সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন। খবর মার্কিন ওয়েবসাইটের। 'ফারেনহাইট ৯/১১' ও 'বৌলিং ফর কলাম্বাইন' এর এই বিতর্কিত চলচ্চিত্রকার তার ব্লগ পেরেজহিলটনডটকমে জানিয়েছেন হিলারি ক্লিন্টন তার সঙ্গে সাক্ষাৎকারে বসতে তীব্র আপত্তি জানিয়েছেন। মূর লেখেন, " দুই মাস আগে রোলিং স্টোন সাময়ীকি আমাকে একটা কাভার স্টোরি করার অনুরোধ জানায় যেখানে আমি মার্কিন সিনেটর ক্লিন্টন, বারাক ওবামা ও জন এডওয়ার্ডস এর সাক্ষাৎকার নেব। কথা ছিল সাক্ষাৎকারে আমি এমন সব চোখা চোখা প্রশ্ন করব যা এর আগে তাদের কেউ করেনি।" কাভার স্টোরির শিরোনাম রাখা হয়েছিল দি টপ ডেমোক্র্যাটস ফেস অফ উইথ মাইকেল মূর। মূর বলেন, "রোলিং স্টোনের সঙ্গে চুক্তিতে আমি বলেছিলাম ওই তিন জনকেই সাক্ষাৎকার দিতে হবে, নইলে আমি এই স্টোরি লিখব না। ওবামা এবং এডওয়ার্ডস রাজী হয়েছিলেন প্রস্তাবে। কিন্তু মিসেস ক্লিন্টন সাফ না করে দিয়েছেন। ফলে এভাবে এই কাভার স্টোরি শেষ হয়ে গেল।" হিলারির প্রত্যাখানে মূর বিমূঢ় হয়েছেন বেশ। মূর বলেন, "আমার প্রিয় হিলারি কেন আমার সঙ্গে বসতে রাজী হলেন না তা বুঝতে পারলাম না? তার কিসের ভয়? যারা আমার লেখার নিয়মিত পাঠক তারা হয়ত মনে করতে পারবেন যে ১১ বছর আগে আমার একটা বইয়ে তাকে নিয়ে একটা অধ্যায় লিখেছিলাম যার শিরোনাম ছিল 'মাই ফরবিডেন লাভ ফর হিলারি।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৯৪৩ ঘ