২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উদয়পুরও ভালো লেগেছে ম্যাডোনার

ভারত সফর দারুন উপভোগ করছেন ম্যাডোনা। টানা সাত দিন যোধপুরে কাটিয়ে রোববার রাজপ্রাসাদ আর হৃদের শহর উদয়পুর এসেছেন তিনি। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2008, 01:55 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

জানুয়ারি ৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারত সফর দারুন উপভোগ করছেন ম্যাডোনা। টানা সাত দিন যোধপুরে কাটিয়ে রোববার রাজপ্রাসাদ আর হৃদের শহর উদয়পুর এসেছেন তিনি। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। রোববার বেলা ১১ টা নাগাদ তিনি উদয়পুরে পৌঁছান। সেখানে তিনি হোটেল উদয় বিলাসে ওঠেন। এটি বিশ্বের অন্যতম সুন্দর হোটেল হিসেবে পরিচিত। হোটেলটির 'কোহিনুর' স্যুইটে উঠেছেন তিনি। সোমবারে এ ঐতিহাসিক শহর ঘুরে ঘুরে দেখার এবং নৌকায় চড়ে ঘুরে বেড়ানোর পরিকল্পনা ছিল তার। উদয়পুরের 'লেক পিচোলা' এবং 'রাজপ্রাসাদ' দেখে তিনি মুগ্ধ। রাজস্থান ম্যাডোনার ভালো লেগেছে বলে তিনি নির্ধারিত সময়ের চেয়ে আরও দুইদিন বেশি থেকেছেন। সাত তারিখে ভারত ত্যাগ করার কথা থাকলেও ম্যাডোনা এ সফর আরও দীর্ঘায়িত হতে পারে। ম্যাডোনা ডিসেম্ববরের ৩১ তারিখ থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত রাজস্থানের যোধপুরে ছিলেন। ম্যাডোনার সঙ্গে এ সফরে তার স্বামী গাই রিচি, তাদের ছেলে এবং তাদের ৫ ঘনিষ্ট বন্ধু রয়েছেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/ওএস/এমআইআর/ ১৯৩৯ ঘ.