২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমকামী চরিত্রে ইরফান

বলিউড অভিনেতা ইরফান খান একটি ছবিতে সমকামীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম 'মাইগ্রেশন'। তৈরি করবেন মীরা নায়ার। খবর একটি ভারতীয় ওয়েবসাইটের। তার এ সিদ্ধান্তে অনেকেই অবাক হলেও ইরফান জানিয়েছেন, "আমি কেন এ ধরনের চরিত্র করব না ? আর এ রকম চরিত্র পেলে না করার তো কারণ নেই।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2008, 01:38 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

জানুযারি ৭ (বিডিনিউজটুয়েন্টিফেরডটকম) -- বলিউড অভিনেতা ইরফান খান একটি ছবিতে সমকামীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম 'মাইগ্রেশন'। তৈরি করবেন মীরা নায়ার। খবর একটি ভারতীয় ওয়েবসাইটের। তার এ সিদ্ধান্তে অনেকেই অবাক হলেও ইরফান জানিয়েছেন, "আমি কেন এ ধরনের চরিত্র করব না ? আর এ রকম চরিত্র পেলে না করার তো কারণ নেই।" 'অতিমাত্রায় নেতিবাচক চরিত্রে অভিনয় করেন' এ অভিযোগের প্রেক্ষিতে ইরফান বলেন,"এখন চলচ্চিত্রে নায়ক বা খলনায়ক বলে কিছু নেই। আর কেবল এক ধরণের চরিত্রে অভিনয় করা বোকামি।" বলিউডে অনেকে নাক সিঁটকালেও ইরফান কিন্তু চরিত্রটি করার জন্য এক পায়ে খাড়া। ইরফানের ধারণা ভারতীয় সমাজে এক ধরণের পরিবর্তন আসছে। চলচ্চিত্রও এতে ভূমিকা রাখতে পারে। এর আগে ইরফান খান মীরা নায়ারের 'নেমসেক' ছবিতে অভিনয় করেন। এ ছবিতে অনবদ্য অভিনয় করে সেরা পার্শ্ব চরিত্র ক্যাটাগরিতে তিনি একাধিক পুরস্কার পান। অচিরেই ইরফান অভিনীত 'ক্রেজি ফোর', 'মুম্বাই মেরি জান', 'সানডে' ছবিগুলি মুক্তি পাবে। বিডিনিউজটুয়েন্টিফেরডটকম/এমডিএস/ওএস/এমআইআর/১৯২৫ ঘ