২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডর দূর্গতদের সহায়তায় এসডি রুবেল

সিডর দুর্গতদের সহায়তা করার জন্য আমেরিকার শিকাগো, ফ্লোরিডা এবং কানাডার অটোয়ায় আয়োজিত একক সঙ্গীত সন্ধ্যায় অংশ নিয়েছেন গায়ক এসডি রুবেল। ৫ জানুয়ারি তিনি দেশে ফেরেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 02:52 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

জানুয়ারি ৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) --- সিডর দুর্গতদের সহায়তা করার জন্য আমেরিকার শিকাগো, ফ্লোরিডা এবং কানাডার অটোয়ায় আয়োজিত একক সঙ্গীত সন্ধ্যায় অংশ নিয়েছেন গায়ক এসডি রুবেল। ৫ জানুয়ারি তিনি দেশে ফেরেন। প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে অনুষ্ঠিত সঙ্গীত সন্ধ্যা থেকে উপার্জিত যাবতীয় অর্থ প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে প্রদান করা হয়েছে বলে জানান এসডি রুবেল। এদিকে দেশে ফিরেই তিনি ব্যস্ত হয়ে গেছেন একক অ্যালবামের কাজ নিয়ে। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে প্রকাশিত হবে এই অ্যালবাম। তিনি আরো জানান, এই একক অ্যালবাম ছাড়াও খুব শিঘ্রই প্রখ্যাত গায়ক সৈয়দ আব্দুল হাদীর সঙ্গে তার একটি দ্বৈত অ্যালবাম বাজারে আসবে। এটি প্রকাশিত হবে তারই প্রযোজনা প্রতিষ্ঠ্না 'ফেয়ার এন্ড টিউন' থেকে। এ প্রসঙ্গে রুবেল বলেন, "হাদী ভাই (সৈয়দ আব্দুল হাদী) আমার অসম্ভব প্রিয় একজন গায়ক। আমার সঙ্গীত জীবনে তাকে আমি আইডল মানি। তার সঙ্গে একই অ্যালবামে গান করার ইচ্ছেটা আমার বহুদিনের। সেই ইচ্ছের বাস্তবায়ন করতে গিয়েই এই দ্বৈত অ্যালবাম।" এসডি রুবেল নিজেই এই দ্বৈত অ্যালবামের সুর ও সঙ্গীত করবেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/ ২০৪৯ ঘ.