২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযোজক নাইডুর নাম গিনেস বুকে

নয়টি ভাষায় চলচ্চিত্র প্রযোজনা করে হায়দ্রাবাদের চলচ্চিত্র নির্মাতা ডি রামা নাইডু ২০০৮ সালের গিনেস বুক-এ নাম তুলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 02:46 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

জানুয়ারি ৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- নয়টি ভাষায় চলচ্চিত্র প্রযোজনা করে হায়দ্রাবাদের চলচ্চিত্র নির্মাতা ডি রামা নাইডু ২০০৮ সালের গিনেস বুক-এ নাম তুলেছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। মাতৃভাষা তেলেগু ছাড়াও, নাইডু দক্ষিন ভারতের বেশ কয়েকটি ভাষা যেমন তামিল, মালায়লাম ও কান্নাড়া ভাষায় চল্িচ্চত্র প্রযোজনা করেছেন। এছাড়া হিন্দি, ইংরেজি, বাংলা, উড়িয়া ও আসামী ভাষাতেও কাজ করেছেন তিনি। আর এসবই হয়েছে তার সুরেশ প্রোডাকশন থেকে। বিভিন্ন ভাষায় ডাবিং করার চাইতে, ভারতের বিভিন্ন এলাকার শিল্পী ও কলাকুশলীদের দিয়ে কাজ করাতেই পছন্দ করেন তিনি। তার ভাষায়, "চলচ্চিত্র হচ্ছে সার্বজনীন ভাষা।" এখন নাইডু মারাঠি চলচ্চিত্র শিল্পের দিকে নজর দিয়েছেন। এই ভাষায় তার নতুন ছবির নাম হচ্ছে 'মাঝি আই'। ছবিটি পরিচালনা করছেন প্রবীণ মারাঠি চলচ্চিত্র পরিচালক কাঞ্চন নায়ক, যিনি ভোজপুরি ভাষায় 'পিঞ্জর কি ময়না' ছবিটি পরিচালনা করেছেন। ১৯৯০ সাল থেকে নাইডু নিয়মিত হিন্দি চলচ্চিত্র প্রযোজনা করে আসছেন। যদিও তার পরিমান বেশি নয়। হিন্দি ভাষায় এ পর্যন্ত প্রযোজিত তার শেষ ছবিটি মুক্তি পায় ২০০২ সালে। নাম 'কুছ তুম কহো, কুছ হাম কাহি'। এই প্রবীণ প্রযোজক রাজনীতির সঙ্গেও জড়িত। তিনি তেলেগু দেশাম পার্টি (টিডিপি)'র সদস্য। ১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি টিডিপি'র পক্ষে ভারতের লোকসভায় প্রতিনিধিত্ব করেন। বডিনিউজটুয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/২০৪২ ঘ.