২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্থানের 'নিম্বুরা' গান নিয়ে ম্যাডোনা

কয়েক দিন আগে ইংরেজী নববর্ষ পালন করতে ভারতের রাজস্থানে সপরিবারে গিয়েছিলেন ম্যাডোনা। সেখানের লোকগীতি আর নাচ দেখে বিমোহিত হয়েছেন তিনি। আর তাই তার পরবর্তী অ্যালবামের গানে রাজস্থানী লোকগীতির ছন্দ ব্যবহারের পরিকল্পনা করছেন পশ্চিমের এই পপ গায়িকা। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 02:45 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

জানুয়ারি ৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) --- কয়েক দিন আগে ইংরেজী নববর্ষ পালন করতে ভারতের রাজস্থানে সপরিবারে গিয়েছিলেন ম্যাডোনা। সেখানের লোকগীতি আর নাচ দেখে বিমোহিত হয়েছেন তিনি। আর তাই তার পরবর্তী অ্যালবামের গানে রাজস্থানী লোকগীতির ছন্দ ব্যবহারের পরিকল্পনা করছেন পশ্চিমের এই পপ গায়িকা। খবর ভারতীয় ওয়েবসাইটের। শুধু গানই নয় পাশাপাশি ম্যাডোনা স্থানীয় ঐতিহ্যবাহী 'ঘুমার' ও 'ডান্ডিয়া' নৃত্যেরও প্রেমে পড়েছেন। ম্যাডোনা জানিয়েছেন, রাজস্থানের বিভিন্ন গানের মধ্যে ম্যাডোনার সবচেয়ে বেশি ভালো লেগেছে 'নিম্বুরা নিম্বুরা' গানটি। তিনি ভাবছেন আগামী অ্যালবামে এই গানটি ইংরেজী ভাষায় রিমেক করবেন। সেই সঙ্গে গানের ভিডিও চিত্রে 'ঘুমার' নাচের মুদ্রাও ব্যবহার করবেন তিনি। এর আগে গত শতকের নব্বইয়ের দশকে ম্যাডোনা মেহেদি দিয়ে দেহের বিভিন্ন অংশে টাটু বা উল্কি এঁকে পশ্চিমে জনপ্রিয় করেন। গান আর নাচ ছাড়াও তিনি রাজস্থানের খাবারেরও প্রেমে পড়েছেন ম্যাডোনা। সবচেয়ে বেশি পছন্দ করেছেন ডাল আর বজরার চাপাতি। বৃহস্পতিবার রাতে মার্কিন পপ তারকা যোধপুরের কাছে রোহেতঘার গড়ে লোকনৃত্য শিল্পীদের সঙ্গে নাচে অংশ। তখন তার পরনে ছিলো রাজস্থানের ঐতিহ্যবাহী পোশাক ঘাগড়া ও চোলি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/ ২০৪০ ঘ.