২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পথনাটক উৎসব আয়োজনে ব্যস্ত ঢাকা পদাতিক

পথনাটক উৎসব দিয়ে এই বছরটা শুরু করতে যাচ্ছে ঢাকা পদাতিক (টিএসসি)। পাশাপাশি তাদের নতুন প্রযোজনার কাজও চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 02:21 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

জানুয়ারি ৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- পথনাটক উৎসব দিয়ে এই বছরটা শুরু করতে যাচ্ছে ঢাকা পদাতিক (টিএসসি)। পাশাপাশি তাদের নতুন প্রযোজনার কাজও চলছে। এ ব্যাপারে ঢাকা পদাতিকের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুছ বলেন, "এই মাসের শেষের দিকে কাজী চপলের নির্দেশনায় তাদের পরবর্তী পথ নাটক পরিবেশিত হতে যাচ্ছে। তবে কোন নাটক নিয়ে কাজ করা হবে তা এখনো ঠিক হয়নি।" কয়েকদিন আগে ঢাকা পদাতিক একটি কর্মশালার আয়োজন করে। সেখান থেকে বাছাই করা কর্মীদের নিয়েই আয়োজন করা হবে পথ নাটক উৎসব। এখন টিএসসিতে নিয়মিত মহড়ায় ব্যাস্ত তারা। ২০ জানুয়ারির মধ্যেই দল সিদ্ধান্ত নিয়ে ফেলবে কোথায় ও কোন কোন স্থানে নাটক পরিবেশন করা হবে - জানালেন গোলাম কুদ্দুছ। তবে তিনি অভিযোগ করেন, বর্তমান জরুরি অবস্থায় নাটক পরিবেশনের জন্য নাট্যকর্মীদের পুলিশের অনুমতির জন্য থানা, ডিসি অফিস ও কমিশনারের অফিসে দৌড়াতে হচ্ছে। এ কারণে অনেক সময় দলগুলোকে হয়রানি শিকার হতে হচ্ছে। তাই এ ব্যাপারে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। ঢাকা পদাদিকের নিয়মিত প্রযোজনার মধ্যে আছে 'জলদাস' ও 'কথা ৭১'। পাশাপাশি তাদের ৩৩তম প্রযোজনার কাজও শুরু হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, নাটকটি নিদের্শণা দিবেন সালেক খান। এখন চিত্রনাট্য বাছাইয়ের কাজ চলছে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএইচকে/ওএস/এমআইআর/ ২০১৮ ঘ.