২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'নাচ বলিয়ে'র সানজিদা পা রাখলেন বলিউডে

ভারতের স্টার প্লাসের 'নাচ বলিয়ে' বিজয়ী তারকা সানজিদা শেখ বলিউডে নাম লিখিয়েছেন। সুদীপ্ত পট্টোপাধ্যায় পরিচালিত 'পাঙ্খ' নামে একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2008, 02:34 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

জানুয়ারি ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতের স্টার প্লাসের 'নাচ বলিয়ে' বিজয়ী তারকা সানজিদা শেখ বলিউডে নাম লিখিয়েছেন। সুদীপ্ত পট্টোপাধ্যায় পরিচালিত 'পাঙ্খ' নামে একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। খবর ভারতীয় ওয়েবসাইটের। হোয়াইট ফেদার ফিল্মস এর ব্যানারে নির্মিতব্য ছবিতে তার সঙ্গে থাকবেন মহেশ মাঞ্জেরকার, বিপাশা বসু, ম্যারাডোনা রেবেলো। ছবির সুরকার রাজু সিং। হোয়াইট ফেদার ফিল্মস এর প্রধান নির্বাহী হানসাল মেহতা বলেন, "পাঙ্খ' কোন গতানুগতিক বানিজ্যিক ছবি নয়। এক লোক তার পরিচিতি নিয়ে বিভ্রান্ত। তাকে ঘিরেই ছবির কাহিনী আবর্তিত হয়েছে। ওই চরিত্রে অভিনয় করেছেন ম্যারাডোনা রেবেলো।" মেহতা জানান, নাচ বলিয়েতে অংশ নেয়ার আগেই সানজিদাকে ছবির জন্য নির্বাচন করা হয়। তিনি বলেন, "ছবিতে সানজিদা একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ১৭ বছরের চেয়েও কম বয়সী কাউকে তারা খুঁজছিলেন ওই চরিত্রের জন্য। সেখানে চমৎকারভাবে মানিয়ে গেছেন সানজিদা।" 'পাঙ্খ' এর পোস্ট প্রডাকশন এর কাজ চলছে এখন। বিশ্বব্যাপী ছবিটি মুক্তি দেওয়ার আগে কয়েকটি উৎসবে দেখানো হবে ছবিটি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/২০১৪ ঘ