২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের পর এখন্ োজমেনি ফিল্ম পাড়া

ঈদের আগে ফিল্ম পাড়া থাকে জমজমাট। আর ঈদের পর থাকে নিরুত্তাপ। এবারো তার ব্যাতিক্রম ঘটেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2008, 01:46 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

জানুয়ারি ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) --- ঈদের আগে ফিল্ম পাড়া থাকে জমজমাট। আর ঈদের পর থাকে নিরুত্তাপ। এবারো তার ব্যাতিক্রম ঘটেনি। ২ জানুয়ারি কাঁকরাইল, বিজয়নগর ও পল্টনের বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকতে দেখা যায়। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর বিভিন্ন সেক্টরের অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীরা কাটাচ্ছেন অলস সময়। ল্যাব, এডিটিং হাউজ, এফডিসির বিভিন্ন ফ্লোর খালি পড়ে থাকতে দেখা যায়। তবে গত কয়েক বছর ধরে ক্রমবর্ধমান অশ্লীলতার আগ্রাসনে প্রায় ধ্বংস হয়ে যাওয়া চলচ্চিত্র শিল্প যে ফের মাথা তুলে দাড়াচ্ছে তার ইঙ্গিত দিয়েছে কোরবানীর ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো। এই ঈদে মুক্তি পাওয়া ৯টি ছবির মধ্যে ৫টি ছবিই ব্যবসা সফল হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রযোজকরা। তন্ময় কথাচিত্রের একজন প্রযোজক মোজাম্মেল হোসেন বলেন, "বছর খানেক আগে অশ্লীল ছবির দাপটে যে দুরবস্থা তৈরি হয়েছিল ইন্ডাস্ট্রিতে সেটা অনেকখানি কেটে গেছে। আশা করছি আগামীতে বাংলা ছবির অবস্থা আরও ভালো হবে।" ব্যবসায়িক সাফল্যের শীর্ষে ছিলো এম.বি মানিক পরিচালিত 'কঠিন প্রেম' ছবিটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও শাবনূর। দ্বিতীয় শীর্ষে ছিলো 'মেশিনম্যান'। সাফি ইকবালের পরিচালনায় এতে অভিনয় করেছেন মান্না, মৌসুমী, অপু বিশ্বাস প্রমুখ। তৃতীয় শীর্ষে অবস্থান করছে শাহীন সুমন পরিচালিত ছবি 'এক বুক জ্বালা'। শাকিব খান, মৌসুমী ও নবাগতা শুভেচ্ছা অভিনীত ছবিটির ব্যবসা দিনকে দিন ভালোর দিকে যাচ্ছে বলে দাবি করেন শাহীন সুমন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/ ১৯৩৭ ঘ.