২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের নাটকে আসাদুজ্জামান নূর, সূর্বনা মুস্তফা ও হুমায়ন ফরিদী

ছোট পর্দার প্রিয়মুখ অভিনেতা আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা ও হুমায়ন ফরিদী দীর্ঘদিন পর একসঙ্গে আসছেন এবার ঈদের একটি একক নাটকে । নাটকটির নাম কথোপকথন। রচিয়তা পান্থ শাহরিয়ার আর নির্মাতা আরিফ খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 01:23 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ছোট পর্দার প্রিয়মুখ অভিনেতা আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা ও হুমায়ন ফরিদী দীর্ঘদিন পর একসঙ্গে আসছেন এবার ঈদের একটি একক নাটকে । নাটকটির নাম কথোপকথন। রচিয়তা পান্থ শাহরিয়ার আর নির্মাতা আরিফ খান। কথোপকথনের কাহিনী সংক্ষেপে এরকম : নাটক দেখতে গিয়ে হাসির সঙ্গে দেখা শরিফের। আগে দুজনের দারুন সখ্য থাকলেও দেখা নেই অনেকদিন। হাসি শরিফকে তার বাসায় নিয়ে আসে। হাসি থাকে ১৫ তলা একটা এপার্টমেন্টে। বাসার সামনে এসে লিফটের জন্য দাঁড়িয়ে প্রাণ খুলে কথা বলতে থাকে তারা, তখনই তাদের সামনে এসে দাড়ায় হাসির স্বামী। নতুন বাস্তবতার মুখোমুখি হয় শরিফ। এভাবেই এগিয়েছে নাটকের কাহিনী। নাটকটিতে শরিফের ভূমিকায় আসাদুজ্জামান নূর, হাসি চরিত্রে সূর্বনা মুস্তফা আর হাসির স্বামীর হিসেবে হুমায়ন ফরিদী অভিনয় করেছেন। নাটকটি এনটিভিতে ঈদের অনুষ্ঠানমালায় ঈদের দিন রাত ৮টা ২০ মিনিটে প্রচার করা হবে। এ প্রসঙ্গে নির্মাতা আরিফ খান জানান, "আমি সবসময় ঈদ আয়োজনে চমক রাখার চেষ্ঠা করি। বলা যায় তারই ধারাবাহিকতায় তিনজন জনপ্রিয় সমসাময়িক অভিনেতা ও অভিনেত্রীকে নিয়ে নির্মাণ করেছি ঈদের এ নাটকটি।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯১৮ ঘ