২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মিস বলিউড' দিয়ে বার্লিন মাতালেন শিল্পা

জার্মানির উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে কর্তৃপক্ষের সঙ্গে শিল্পার বচসা হলেও শনিবার বার্লিন মাতিয়েছেন তিনি নাচ গানের শো 'মিস বলিউড' নামের গীতিনাট্য দিয়ে। বার্লিন থেকে ইউরোপের আরো কয়েকটি শহর ঘুরে এই শো শেষ হবে যুক্তরাজ্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 01:18 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

৩০ সেপ্টেম্বর (বিডিনিউজটুযেন্টিফোরডটকম) -- জার্মানির উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে কর্তৃপক্ষের সঙ্গে শিল্পার বচসা হলেও শনিবার বার্লিন মাতিয়েছেন তিনি নাচ গানের শো 'মিস বলিউড' নামের গীতিনাট্য দিয়ে। বার্লিন থেকে ইউরোপের আরো কয়েকটি শহর ঘুরে এই শো শেষ হবে যুক্তরাজ্যে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের । শিল্পার মূখপাত্র বলেছেন, শিল্পার এ অনুষ্ঠান ইউরোপের দর্শকদের বিমোহিত করবে। তার নাচে থাকবে পূর্ব এবং পশ্চিমের মিশেল। এবং এ অনুষ্ঠান ইউরোপের দর্শকদের বলিউড সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে। বিশেষ করে বলিউডি নাচ কাকে বলে সেটা তারা ভালো করে বুঝতে পারবে। 'মিস বলিউড' গীতিনাট্যে একজন ভারতীয় তরুণী মায়ার গল্প বলা হয়েছে। মায়ার ভূমিকায় থাকবেন শিল্পা শেঠী। শিল্পার ধারণা, শুধু বলিউডের দর্শক নয়, বোদ্ধা দর্শকদেরও মুগ্ধ করবে এটি। শিল্পার মিউজিক্যাল শোটির সর্বশেষ প্রদর্শনী হবে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের অপেরা হাউজে। শিল্পার এ দলে রয়েছেন বলিউডের ৪০ জন নর্তকী। শিল্পাসহ সবার পোশাক ডিজাইন করেছেন নিতা লুলা। আর নৃত্য পরিচালনা করেছেন মোরানি ব্রাদার্স অ্যান্ড সুর্মা ও মাইকেল ই ওয়ার্ড। গীতিনাট্যটি প্রযোজনা করেছেন ফরহাদ হোসেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এমআইআর/১৯১১ ঘ