সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এক রেডিও জকি প্রশান্ত তামাং এর বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার প্রেক্ষিতে তুলকালাম লেগ গিয়েছিল শিলিগুড়িতে। বিক্ষুদ্ধ শিলিগুড়ির লোকজনকে নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার সেনা মোতায়েনে বাধ্য হন। শনিবার সেই রেডিও জকি তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
দিল্লির এক এফএম রেডিওর ভাষ্যকার এ প্রসঙ্গে বলেছেন, "রেডিও জকি নিতিন খুব ভদ্র । আর অনিচ্ছকৃত মন্তব্যের জন্য কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে তিনি এজন্য ক্ষমা প্রার্থী।" তিনি আরো বলেন, "এছাড়া ওই রেডিও জকি প্রশান্ত'র সঙ্গে দীর্ঘক্ষণ টেলিফোনে কথা বলেছেন। প্রশান্ত তাকে বলেছেন যে তার বক্তব্যে আসলে অপমানজনক কিছুই ছিলো না।"
কিন্তু তারপরও কিছু মানষ এই রেডিও জকির মন্তব্যে আপত্তিকর কিছু পেয়েছেন। তাদের উদ্দেশ্যে রেডিও ভাষ্যকার প্রশান্তর উদ্ধৃতি উল্লেখ করে বলেন, "আসলে তার কথায় এরকম কিছুই ছিলো না... এটা আসলে ভুল বোঝাবুঝি... নিতিন এ বিষয় নিয়ে তেমন কিছুই বলেনি।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৯০৯ ঘ
bdnews24