২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এলিজাবেথ টেইলর সন্মানিত হলেন এইডস তহবিল সংগ্রহের জন্য

এইচআইভি/এইডস তহবিল সংগ্রহে অবদান রাখার জন্য এলিজাবেথ টেইলর 'মেসি'স পাসপোর্ট ২০০৭' সন্মানে ভূষিত হয়েছেন। এই হলিউড তারকার বর্তমান বয়স ৭৫ বছর। তিনি হুইল চেয়ারে করে এই সম্মাননা নিতে অনুষ্ঠানে হাজির হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2007, 04:44 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এইচআইভি/এইডস তহবিল সংগ্রহে অবদান রাখার জন্য এলিজাবেথ টেইলর 'মেসি'স পাসপোর্ট ২০০৭' সন্মানে ভূষিত হয়েছেন। এই হলিউড তারকার বর্তমান বয়স ৭৫ বছর। তিনি হুইল চেয়ারে করে এই সম্মাননা নিতে অনুষ্ঠানে হাজির হন। টেইলর ছিলেন মেসি'স ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন। এই প্রতিষ্ঠান প্রতি বছর একটি অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে বিভিন্ন জিনিসের নিলাম করা হয় এবং পোশাক ও বিভিন্ন ধরনের খাবারের প্রদর্শনী করা হয়। প্রতিষ্ঠানটি তাদের ২৫ বছরের প্রতিষ্ঠাকালে ২৫ মিলিয়ন ডলার আয় করেছে। এ বছর প্রথমবারের মতো তারা এ ধরনের একটি পুরস্কারে কাউকে সন্মানিত করলো। এলিজাবেথ টেইলরকে তার এইডস সম্পর্কিত বিভিন্ন কাজে অবদানের জন্য এই পুরস্কার দেয়া হয়। এলিজাবেথের দীর্ঘদিনের বন্ধু রক হাডসন এক সময় এইডসের সঙ্গে যুদ্ধ করেছেন। হাডসন ১৯৮৫ সালে মারা যান। তারপর টেইলর এইডসের তহবিল সংগ্রহে মাঠে নামেন। একই সঙ্গে তিনি এই রোগ সম্পর্কে গন সচেতনতা সৃষ্টিতে ভুমিকা রাখেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/২২৪০ ঘ.