২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশান্ত তামাংকে নিয়ে আপত্তিকর মন্তব্য, শিলিগুড়িতে লঙ্কাকান্ড

ভারতের একটি এফ এম রেডিওতে ইন্ডিয়ান আইডল প্রশান্ত তামাংকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় শিলিগুড়িতে তুমুল বিক্ষোভ দেখা দিয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে শুক্রবার পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী সেনা মোতায়েন করেন ও কারফিউ জারি করেন। খবর আনন্দবাজার সহ ভারতের একাধিক পত্র পত্রিকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2007, 07:39 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতের একটি এফ এম রেডিওতে ইন্ডিয়ান আইডল প্রশান্ত তামাংকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় শিলিগুড়িতে তুমুল বিক্ষোভ দেখা দিয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে শুক্রবার পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী সেনা মোতায়েন করেন ও কারফিউ জারি করেন। খবর আনন্দবাজার সহ ভারতের একাধিক পত্র পত্রিকার। শুক্রবার সমতলে মিছিলের সময়ে প্রশান্ত সমর্থকরা এক পথচারীকে রাস্তায় ফেলে মারধর করলে এর জের ধরে অগ্নিগর্ভ হয়ে ওঠে শিলিগুড়ি। বেলা ১১ টা নাগাদ শিলিগুড়ি হাসপাতালের সামনে ঘটনা ঘটলেও তা ক্রমশ সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে। মিছিলকারীদের সঙ্গে উত্তেজিত জনতার ধুন্ধুমার সংঘর্ষ ঠেকাতে দিনভর দফায় দফায় চলে কাঁদানে গ্যাস ও গুলি। পুলিশের সামনেই একের পর এক গাড়ি জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। আধা সামরিক বাহিনী এনেও অবস্থা আয়ত্বে আনতে না পেরে রাতে সেনাবাহিনীকে তলব করে শিলিগুড়িতে কারফিউ জারি করা হয়। পুলিশ সহ জখম হয়েছেন ৫০ জন। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন, "আমি কোন ঝুঁকি নিতে চাই না। তাই সেনা নামাতে বলেছি। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।" তিনি আরও বলেন, " বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তাদের বলা হয়েছে, বিষয়টি যেন তথ্য ও স