২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমির খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

একের পর এক বলিউড তারকা আইনের ঝামেলায় পড়ে জেল জরিমানার শিকার হচ্ছেন ইদানিং। শুরু হয়েছিল অভিনেতা সঞ্জয় দত্তকে দিয়ে। সালমান খানও নিস্তার পাননি। এবারের শিকার আরেক তারকা আমির খান। তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হতে যাচ্ছে। খবর একটি ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2007, 06:14 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- একের পর এক বলিউড তারকা আইনের ঝামেলায় পড়ে জেল জরিমানার শিকার হচ্ছেন ইদানিং। শুরু হয়েছিল অভিনেতা সঞ্জয় দত্তকে দিয়ে। সালমান খানও নিস্তার পাননি। এবারের শিকার আরেক তারকা আমির খান। তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হতে যাচ্ছে। খবর একটি ভারতীয় ওয়েবসাইটের। একটি মোটরগাড়ি বিক্রয়কেন্দ্রের মালিক অশোক এবং রাজেশ রাজপাল নামের দুই ব্যাক্তির সঙ্গে অভিনেতা আমির খানের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আমির খানের অপরাধ তিনি ঐ মোটরগাড়ি বিক্রয়কেন্দ্রে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানটিতে ভারতের ১১ টি জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কিন্তু অনুষ্ঠান কর্তৃপক্ষ সুর্যাস্তের পরও সেই পতাকাগুলো নামাননি। কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয় এবং তারা দ্রুত ব্যবস্থাও নেন। কিন্তু সমস্যা হচ্ছে, তারা পতাকাগুলো যেভাবে নামিয়েছেন সেটা জাতীয় পতাকার জন্য অবমাননাকর। এখানেই শেষ নয়, তারা পতাকাগুলো ছাদে যত্রতত্র ফেলে রেখেই তাদের দায়িত্ব শেষ করেন। এটাও জাতীয় পতাকার জন্য নির্ধারিত আইনের লঙ্ঘন। এই ঘটনায় আইনজীবী শৈলেন্দ্র শর্মা বাদী হয়ে মামলা করেন। এই মামলার ভিত্তিতেই আমির খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ১২ অক্টোবর আদালতে এই মামলার শুনানী অনুষ্টিত হবে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমডিকে/২৩৫৫ ঘ.