২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার আসছে নাইট রাইডার

আশির দশকে বাংলাদেশসহ বিশ্বের একাধিক দেশে জনপ্রিয় টিভি সিরিজ ছিলো 'নাইট রাইডার'। খুশির খবর হচ্ছে, আবারো টিভি পর্দায় ফিরে আসছে ডেভিড হ্যাসেলহফের এই ক্লাসিক সিরিজটি। একজন ডিটেকটিভ এজেন্ট আর তার শক্তিশালী এক গাড়ির নানান ঘটনা নিয়ে তৈরি হয়েছিলো এই সিরিজটি। গাড়িটির বৈশিষ্ট্য ছিলো সেটা কথা বলতে পারতো। আমেরিকার এনবিসি টিভি নেটওয়ার্কের জন্য এই সিরিজটি পুনঃনির্মান করার চিন্তা ভাবনা শুরু হয়েছে। আর এই চিন্তাটা যার মাথায় খেলছে তিনি হচ্ছেন ব্র"ন আইডেন্টিটি ফ্লিমমেকার এর প্রযোজক ডোগ লিমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2007, 03:11 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আশির দশকে বাংলাদেশসহ বিশ্বের একাধিক দেশে জনপ্রিয় টিভি সিরিজ ছিলো 'নাইট রাইডার'। খুশির খবর হচ্ছে, আবারো টিভি পর্দায় ফিরে আসছে ডেভিড হ্যাসেলহফের এই ক্লাসিক সিরিজটি। একজন ডিটেকটিভ এজেন্ট আর তার শক্তিশালী এক গাড়ির নানান ঘটনা নিয়ে তৈরি হয়েছিলো এই সিরিজটি। গাড়িটির বৈশিষ্ট্য ছিলো সেটা কথা বলতে পারতো। আমেরিকার এনবিসি টিভি নেটওয়ার্কের জন্য এই সিরিজটি পুনঃনির্মান করার চিন্তা ভাবনা শুরু হয়েছে। আর এই চিন্তাটা যার মাথায় খেলছে তিনি হচ্ছেন ব্র"ন আইডেন্টিটি ফ্লিমমেকার এর প্রযোজক ডোগ লিমান। ডেইলি ভেরাইটি সংবাদপত্রের এক রিপোর্টে জানা যায়, লিমান এই সিরিজটা নির্মানের কথা বিবেচনা করছেন। আর সব কিছু ঠিক থাকলে ২০০৮ সালের শরতে টিভিতে এটা পরীক্ষামুলকভাবে প্রচার শুরু হতে পারে। টিভিতে সাফল্য পেলে পুরো সিরিজ নিয়মিত নির্মাণ করা হবে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমডিকে/২১০৪ ঘ.