সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- প্রথম একক অ্যালবাম 'ফেলে আসা' প্রকাশের এক বছর পর নিজের দ্বিতীয় ও নতুন অ্যালবাম নিয়ে আসছেন এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী মিলা। 'ফুয়াদ ফিচারিং মিলা' সাবটাইটেলের নতুন এ অ্যালবামের নাম ' জেনারেশন এক্স - চ্যাপ্টার টু'।
মিলা জানান, অ্যালবামে মোট ১১ টি গান রয়েছে। গানগুলো লিখেছেন শাহাব কবন্ধ। সুর ও সঙ্গীতায়োজনে থাকছেন 'বন্য' অ্যালবামখ্যাত শিল্পী ফুয়াদ। অ্যালবামের গানগুলো হবে ফোক, ক্লাসিক ও আধুনিক ধরনের ।
অ্যালবামের কটি গানের শিরোনাম 'বাবুরাম সাপুড়ে', 'মেঘে দোষ', 'চেনা জানা মন', 'চাঁদের বুড়ি' ইত্যাদি। এছাড়াও থাকছে নজরুল গীতি ' শুকনো পাতার নূপূর পায়ে' গানটির ভিন্নধর্মী উপস্থাপনা।
জি সিরিজের ব্যানারে এ ঈদে বেরুবে অ্যালবামটি।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৩৩৯ ঘ
bdnews24