সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজটুয়েন্টিফোডটকম) -- হলিউড তারকা এঞ্জেলিনা জোলি এবং তার বন্ধু ব্রাড পিট এর আগে কম্বোডিয়া, ইথিওপিয়া এবং ভিয়েতনাম থেকে সন্তান দত্তক নিয়েছেন। এবার তারা মায়ানমার থেকে এক শিশুকে দত্তক হিসেবে নিচ্ছেন। খবর মার্কিন ওয়েবসাইটের।
জোলি-পিট দম্পত্তির সন্তান সংখ্যা এখন চার। ম্যাডক্স, জাহারা,প্যাক্স থিয়েন এবং জোলির গর্ভজাত সন্তান শিলোহ। দত্তক নেয়া শিশুসহ তাদের এ পরিবারটিকে 'রেইনবো' পরিবার বলেন অভিহিত করেন তারা।
জোলির একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, তৃতীয় বিশ্বের শিশুদের সাহায্য করতেই জোলি মায়ানমার থেকে দত্তক নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
জাতিসংঘের প্রতিনিধি হয়ে জোলি তৃতীয় বিশ্বের যুদ্ধবিদ্ধস্ত এবং দরিদ্রপীড়িত বিভিন্ন দেশ ভ্রমণ করছেন। স
bdnews24