২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের দিন জাপানে কনসার্ট করবেন সোনিয়া, মেহরাব, রন্টি ও সায়মন

ক্লোজআপ ওয়ান তারকা সোনিয়া, মেহরাব, রন্টি এবং নবাগত শিল্পী সায়মন এবার ঈদে জাপানের টোকিওতে এক কনসার্টে অংশ নিতে যাচ্ছেন। সায়মনের সঙ্গে এখনো যাদের পরিচয় নেই তাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে, বিশিষ্ট সুরকার সংগীত পরিচালক শওকত আলী ইমনই সায়মন। তার সংগীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটে এ বছরের প্রথম দিকে। 'এখনো খুঁজি' শিরোনামের সূচনা অ্যালবামে ইমন সায়মন নামে আত্মপ্রকাশ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2007, 11:32 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ক্লোজআপ ওয়ান তারকা সোনিয়া, মেহরাব, রন্টি এবং নবাগত শিল্পী সায়মন এবার ঈদে জাপানের টোকিওতে এক কনসার্টে অংশ নিতে যাচ্ছেন। সায়মনের সঙ্গে এখনো যাদের পরিচয় নেই তাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে, বিশিষ্ট সুরকার সংগীত পরিচালক শওকত আলী ইমনই সায়মন। তার সংগীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটে এ বছরের প্রথম দিকে। 'এখনো খুঁজি' শিরোনামের সূচনা অ্যালবামে ইমন সায়মন নামে আত্মপ্রকাশ করেন। সায়মনের নেতৃত্বে জাপানে কনসার্ট করার উদ্দেশ্যে শিল্পীরা দেশ ছাড়ছেন ঈদের আগের দিন। জাপানের বাঙালী কমিউনিটি আয়োজিত ঈদ কনসার্টে অংশ নেবেন তারা। ঈদের দিন এ চার শিল্পী কাটাবেন জাপানের টোকিও শহরের প্রবাসী বাঙালীদের সঙ্গে। এ দিন তারা চার জনই গাইবেন এবং প্রবাসী বাঙালীদের ঈদের আনন্দ উচ্ছাসের সঙ্গী হবেন। এই চার শিল্পী দেশে ফিরবেন ঈদের একদিন পর। এ ব্যাপারে দলনেতা নবীন শিল্পী সায়মন বলেন, "দেশের বাইরে ঈদ করতে খুব ভালো লাগার কথা নয়। তবুও আমরা যাচ্ছি প্রবাসীদের আমন্ত্রণে । আমাদের সুরে যদি ওদের পরবাসী জীবনে খানিকটা উচ্ছাস ও আনন্দ আসে তাহলেই আমরা তৃপ্ত হবো। মূলত এই ভাবনা থেকেই আমরা টোকিওতে ঈদ করতে সম্মত হয়েছি। তবে ঈদের দিনে দেশ এবং পরিবার - পরিজন ছেড়ে থাকতে আমাদের খারাপই লাগবে।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৫২৭ ঘ