২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মতো অভিনয়ে শীষর্ ৩ ফটোসুন্দরী

লাক্স - চ্যানেল আই ফটোসুন্দরী '০৭ এর শীর্ষ ৩ তারকা সুপারস্টার মিম, প্রথম রানারআপ আলভী ও দ্বিতীয় রানারআপ ফারিয়া এই প্রথমবারের মতো ঈদের জন্য নির্মিত টেলিফিল্মে অভিনয় করছেন। টেলিফিল্মটির নাম 'চল না বৃষ্টিতে ভিজি'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 11:47 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

সেপ্টেম্বর ২০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- লাক্স - চ্যানেল আই ফটোসুন্দরী '০৭ এর শীর্ষ ৩ তারকা সুপারস্টার মিম, প্রথম রানারআপ আলভী ও দ্বিতীয় রানারআপ ফারিয়া এই প্রথমবারের মতো ঈদের জন্য নির্মিত টেলিফিল্মে অভিনয় করছেন। টেলিফিল্মটির নাম 'চল না বৃষ্টিতে ভিজি'। টেলিফিল্মটির রচয়িতা ও নির্মাতা সাইফুল ইসলাম মানু। টেলিফিল্মটির কাহিনী গড়ে উঠেছে নি:সঙ্গ বাবা, তার মেয়ে ও মেয়ের বান্ধবীদের পারস্পরিক প্রেম, ভালবাসা আর অর্ন্তদ্বন্দ্বকে কেন্দ্র করে। বাবা চরিত্রে হুমায়ন ফরিদী, মেয়ে চরিত্রে মিম আর বান্ধবীদের ভূমিকায় রয়েছে আলভী ও ফারিয়া । এ ছাড়াও টেলিফিল্মটিতে অভিনয় করেছেন তারানা হালিম, হিল্লোল, মডেল নিশো ও আলিফ সহ অনেকে। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত টেলিফিল্মটির শুটিং হয়েছে নারায়নগঞ্জ ও এর আশেপাশের লোকেশনে। চ্যানেল আইতে আসন্ন ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় টেলিফিল্মটি প্রচার করা হবে। প্রথমবারের মতো টেলিফিল্মে অভিনয় প্রসঙ্গে এবারের সুপারস্টার মিম বলেন, "মিডিয়াতে এটা আমার প্রথম কাজ। আর তাই অভিনয়ের শুরু থেকেই বেশ উত্তেজনা বোধ করেছি। টেলিফিল্মটিতে আমাকে প্রায় সময়ই বৃষ্টিতে ভিজতে হয়েছে। কাজ করতে গিয়ে বেশ মজা পেয়েছি। ভাল কাজ হয়েছে। আশা করছি ঈদে আমাদের অভিনয় দর্শকরা উপভোগ করবেন।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৭৩৭ ঘ