সেপ্টেম্বর ২০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- দেখতে দেখতে মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১০ বছরে পা দিতে যাচ্ছে। প্রতিবারের মতো এবারো আয়োজিত হচ্ছে ১০ম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এই উৎসবের দিন ধার্য হয়েছে ২০০৮ সালের ৩ থেকে ৯ ফেব্র"য়ারি। ভারতের মুম্বাইয়ে অবস্থিত ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস (এনসিপিএ) - তে এই উৎসব অনুষ্ঠিত হবে।
এই উৎসবে বাংলাদেশসহ বিশ্বের যেকোন দেশের প্রতিযোগী অংশ নিতে পারবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক প্রেস বিঞ্জপ্তিতে জানানো হয়, এই উৎসবে যোগ দেবার শেষ তারিখ ১ অক্টোম্বর' ২০০৭ পর্যন্ত বাড়ানো হয়েছে। উৎসবে যোগদান করতে চাইলে আগ্রহীদের এই সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে।
আগ্রহী চিত্র নির্মাতারা উৎসবে যোগদানের এন্ট্রি ফরম, যোগ্যতা এবং নিয়ম কানুন বিস্তারিত জানার জন্য এখনই লগ ইন করুন িি.িভরষসংফরারংরড়হ.ড়ৎম অথবা িি.িসরভভরহফরধ.রহ এই ওয়েবসাইটে। চিত্র নির্মাতারা অনলাইনের মাধ্যমে এন্ট্রি ফরম সংগ্রহ করতে পারেন। এছাড়া টাকা পাঠানোর জন্য এইচসিএস অথবা ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার সুবিধা গ্রহন করতে পারেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৭৩৫ ঘ
bdnews24