২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছবি বানাচ্ছেন প্রিন্স চার্লস

রাজকুমারের শখ হয়েছে ছবি বানাবেন। বৃটিশ রাজকুমার বলে কথা। দ্রুতই সব আয়োজন সারা হচ্ছে। হলিউডের ছবি পরিচালকদের সঙ্গে প্রিন্স চার্লসের আগাম কথাবার্তাও হয়ে গেছে। ছবির থিমটা - 'প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক'। খবর বৃটিশ ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 11:09 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- রাজকুমারের শখ হয়েছে ছবি বানাবেন। বৃটিশ রাজকুমার বলে কথা। দ্রুতই সব আয়োজন সারা হচ্ছে। হলিউডের ছবি পরিচালকদের সঙ্গে প্রিন্স চার্লসের আগাম কথাবার্তাও হয়ে গেছে। ছবির থিমটা - 'প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক'। খবর বৃটিশ ওয়েবসাইটের। চার্লসের ছবি তৈরির প্রক্রিয়ায় যুক্ত হতে পারেন ভারতীয় পরিবেশবিদ বন্দনা শিব। প্রামান্য ছবির কিছু অংশ ভারতেও চিত্রায়িত হতে পারে। চার্লসের এমন পরিকল্পনার যোগসূত্র নাকি সাবেক ইউএস প্রেসিডেন্ট আল গোরের 'এন ইনকনভেনিয়েন্ট ট্রুথ' থেকে - দি সানডে টাইমসের এক প্রতিবেদন সেরকমই বলা হয়েছে। ছবি নির্মানের লক্ষ্যে নিরন্তর কাজ করছেন চার্লস। চার্লস নিশ্চিত করেছেন যে হলিউড ছবির প্রযোজক স্টুয়ার্ট সেন্ডার'স যুক্ত আছেন প্রজেক্টটিতে। রাজকুমার আশা করছেন আগামী বছরের নভেম্বরে তার ষাটতম জন্মদিনের আগেই ছবি নির্মাণ সম্পূর্ণ হবে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৭০১ ঘ