সেপ্টেম্বর ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বড় পর্দার নায়ক ফেরদৌসের প্রযোজনায় ছোট পর্দার নাটকে অভিনয় করছেন নায়িকা পূর্নিমা। নাটকের নাম 'স্বপ্নতাড়িত'। ঈদের নাটক হিসেবে প্রচারিত হবে এটি। নাটকটি লিখেছেন কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবের আর পরিচালনা করবেন তরুণ নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল।
নাটকের কাহিনীতে দেখা যাবে বাবা মার উদাসীনতার মধ্যে বেড়ে ওঠে মেয়ে। একাকীত্বে বন্দী মেয়েটি একদিন বাড়ীর ছাদে উঠলে পাশের বাড়ীর ছেলেকে দেখে ভাল লাগে তার। কিন্তু কথাটি বলতে পারে না ছেলেটিকে। ছেলেটির অজান্তে তাকে নিয়ে গড়ে তোলে ভালো লাগার নিজস্ব ভূবন।
নাটকে মেয়েটির চরিত্রে অভিনয় করবেন নায়িকা পূর্নিমা। খুব শীঘ্রই নাটকটির শুটিং শুরু হবে।
নায়ক ফেরদৌসের নিজস্ব প্রযোজনা সংস্থা সিনোমাস্কোপ প্রডাকশনের ব্যানারে নাটকটি নির্মিত হবে। আসন্ন ঈদের অনুষ্ঠানমালায় নাটকটি এনটিভিতে প্রচার করা হবে।
ঈদের নতুন এ নাটক সম্পর্কে নাটকটির প্রযোজক ফেরদৌস জানান, "খুব মনোযোগ ও যত
bdnews24