২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাবিবের তৃতীয় রিমিক্স অ্যালবাম আসছে

'কৃষ্ণ' ও 'মায়া'র পর তৃতীয় রিমিক্স অ্যালবাম নিয়ে আসছেন সঙ্গীতশিল্পী ও সুরকার হাবিব। নতুন অ্যালবামের থাকবে চট্রগ্রামের জনপ্রিয় সব ফোক গান। অ্যালবামের নাম এখনো ঠিক হয়নি। হাবিবের নতুন ও তৃতীয় এ অ্যালবামে গেয়েছেন লন্ডন প্রবাসী শিল্পী শিরীন। অ্যালবামে মোট ১০টি গান রয়েছে, যার সবগুলোই চট্টগ্রাম অঞ্চলের সংগৃহীত গান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 12:11 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

সেপ্টেম্বর ১ (বিডিনিউজটুয়েন্টফোরডটকম) -- 'কৃষ্ণ' ও 'মায়া'র পর তৃতীয় রিমিক্স অ্যালবাম নিয়ে আসছেন সঙ্গীতশিল্পী ও সুরকার হাবিব। নতুন অ্যালবামের থাকবে চট্রগ্রামের জনপ্রিয় সব ফোক গান। অ্যালবামের নাম এখনো ঠিক হয়নি। হাবিবের নতুন ও তৃতীয় এ অ্যালবামে গেয়েছেন লন্ডন প্রবাসী শিল্পী শিরীন। অ্যালবামে মোট ১০টি গান রয়েছে, যার সবগুলোই চট্টগ্রাম অঞ্চলের সংগৃহীত গান। অ্যালবামটির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। আসন্ন ঈদে অ্যালবামটি বাজারে আসবে। প্রকাশ করবে অডিও প্রযোজনা সংস্থা লেজারভিশন। ২০০৮ সালের ফেব্র"য়ারি মাসে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে আসবে হাবিবের নতুন সলো অ্যালবাম। সে অ্যালবামটির প্রস্তুতির কাজও চলছে। এ অ্যালবামের সবগুলো গান লিখেছেন ১৬ বছর বয়সী সুস্মিতা। অ্যালবামের প্রমোশন ও ভিডিওগুলো আকর্ষণীয় হবে বলে জানান হাবিব। নতুন রিমিক্স অ্যালবাম সম্পর্কে হাবিব বলেন, "এটি আমার তৃতীয় রিমিক্স অ্যালবাম। শিরীনের গায়কি এক কথায় অসাধারণ। এর আগে আমি সিলেটের আঞ্চলিক ভাষায় গান রিমিক্স করেছি। আমার মনে হয় চট্রগ্রামের ফোক গানগুলোও বেশ সমাদৃত হবে। আমি চাই এ গানগুলো সব শ্রোতার কাছে ছড়িয়ে পড়