আগস্ট ২৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অপর্ণা সেন প্রথমবারের মতো হিন্দি ছবি তৈরি করতে যাচ্ছেন। 'গুলেল' নামের এ্ ছবিতে তিনি নিতে চান অভিষেক বচ্চন ও ও সাইফ আলী খানকে। সাইফকে তিনি এ ব্যাপারে ইতিমধ্যে প্রস্তাব দিয়েছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
ছবির কাহিনী আবর্তিত হয়েছে একজন ব্যবসায়ী ও এক গুপ্তঘাতকের মধ্যেকার সম্পর্ককে ঘিরে। এই দুটো চরিত্রের জন্যই বলিউডের ওই দুই অভিনেতার কথা ভেবেছেন অপর্ণা।
সাইফ অপর্ণার প্রস্তাবে এখনো সাড়া দেননি।
এ প্রসঙ্গে অপর্ণা সেন বলেন, " এ যাবৎ আমি যতো ছবি বানিয়েছি তার মধ্যে গুলেল এর চিত্রনাট্যটি সবচেয়ে ভালো। আমার মনে হচ্ছে এ্ ছবিতে গুপ্তঘাতকের ভুমিকায় সাইফই সবচেয়ে ভালো অভিনয় করতে পারবে। অন্য চরিত্রটির ব্যাপারে আমি ভাবছি অভিষেককে নেওয়া যায় কিনা। তবে আমার ছবির আইডিয়াটা সাইফের কেমন লাগলো সেটার উপর অনেক কিছু র্নিভর করে।"
অপর্ণা জানান, " ছবির ব্যাপারে আমি সাইফের সঙ্গে কথা বলেছি। কিন্তু মুশকিল হলো সে আমার কোন ছবি এখনো দেখেনি। আমি তাকে আমার '৩৬ চৌরঙ্গি লেন' দেখার জন্য বলেছি। পরিচালকের কাজ সম্পর্কে অভিনেতার একটা ধারণা থাকা উচিত। সেক্ষেত্রে একত্রে কাজ করতে সুবিধা হয়।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৮৫১ ঘ
bdnews24