২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাহিত্যিক তারাপদ রায় আর নেই

বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক পশ্চিমবঙ্গের তারাপদ রায় আর নেই। শনিবার বেলা দুটোয় কোলকাতার এক হাসপাতালে 'বিদ্যাবুদ্ধি' 'কান্ডজ্ঞান' এর এই লেখক মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও ২ নাতনী রেখে গেছেন। খবর ভারতের আনন্দবাজার পত্রিকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 09:07 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

আগস্ট ২৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক পশ্চিমবঙ্গের তারাপদ রায় আর নেই। শনিবার বেলা দুটোয় কোলকাতার এক হাসপাতালে 'বিদ্যাবুদ্ধি' 'কান্ডজ্ঞান' এর এই লেখক মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও ২ নাতনী রেখে গেছেন। খবর ভারতের আনন্দবাজার পত্রিকার। কিডনির অসুখে আক্রান্ত হয়ে ১০ জুলাই এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন ' ডোডো তাতাই' এর স্রষ্টা। বেশ কিছুদিন ধরেই ডায়ালিসিস চলছিল। শনিবার দুপুরে সবকিছু অকার্যকর হয়ে পরে। মৃত্যুকালে তারাপদ রায়ের বয়স হয়েছিল ৭১ বছর। হাস্য রসাত্মক রচনার জন্য পরিচিত তারাপদ কবিতা প্রবন্ধসহ বিভিন্ন ধরনের বই লিখেছেন। তার প্রথম কাব্যগ্রন্থ 'তোমার প্রতিমা' প্রকাশিত হয় ১৯৬০ সালে। তার অনেকগুলি জনপ্রিয় কবিতার মধ্যে 'দারিদ্ররেখা' একটি। লেখকের অন্যান্য আলোচিত গ্রন্থের মধ্যে রয়েছে 'গঙ্গারাম, কাঁঠাল কাঠের পিঁড়ি, সন্ধ্যামালতী, বাংলাদেশের হৃদয় হতে, কখগঘ ইত্যাদি। অর্থনীতির ছাত্র রায় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ন দফতরে কাজ করেছেন। তার আগে হাওড়ার এক স্কুলে করেছেন শিক্ষকতা। বাংলাদেশে রস সাহিত্যিক হিসেবে তিনি বেশ জনপ্রিয়। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৪৪৭ ঘ