২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূন আহমেদের নতুন ধারাবাহিক 'চন্দ্রকারিগর'

হুমায়ূন আহমেদের রচনা ও পরিচালনায় আসছে ২৬ পর্বের নতুন ধারাবাহিক নাটক ' চন্দ্রকারিগর'। ২৮ আগস্ট চ্যানেল আই এ নাটকটির প্রচার শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2007, 01:49 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

আগস্ট ২৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- হুমায়ূন আহমেদের রচনা ও পরিচালনায় আসছে ২৬ পর্বের নতুন ধারাবাহিক নাটক ' চন্দ্রকারিগর'। ২৮ আগস্ট চ্যানেল আই এ নাটকটির প্রচার শুরু হবে। নাটকটির কাহিনী গড়ে উঠেছে মানসিক ভারসাম্যহীন শুভ নামের একটি ছেলেকে কেন্দ্র করে। অবসরে সে কবিতা লেখে, গনিতের মতন কঠিন বিষয় নিয়ে গবেষণা করে। বাসায় থাকে কম। সুযোগ পেলেই পালিয়ে যায় গ্রামে। এক পর্যাযে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে গ্রামের মেম্বারের সঙ্গে। শুরু হয় নানান রকম মজার মজার কান্ড। এভাবেই এগিয়ে যায় ধারাবাহিকটির কাহিনী। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, শাওন, আগুন, লাক্স তারকা বাঁধন, রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, চ্যালেঞ্জার, ডাক্তার এজাজ, মৃত্তিকা প্রমুখ। নাটকটির শুটিং হয়েছে নূহাশ পল্লী ও হুমায়ূন আহমেদের শুটিং হাউজ 'দক্ষিনা হাওয়া'তে। লেখকের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান নূহাশ চলচ্চিত্রের ব্যানারে নির্মিত হয়েছে নাটকটি। উল্লেখ্য, এ নাটকে মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর আর প্রথমবারের মতন এ নাটকের মাধ্যমে ছোট পর্দায় আসছে কবি নির্মেলন্দু গুণের কন্যা মৃত্তিকা গূণ। ২৮ আগস্ট থেকে প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আই এ ধারাবাহিকটির প্রচার শুরু হবে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯৪৫ ঘ