২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান খানের আপিল খারিজ, ৫ বছরের জেল বহাল

কৃষ্ণমৃগ হত্যা মামলায় ভারতের যোধপুরের এক আদালত শুক্রবার সালমান খানের ৫ বছরের কারাদন্ড বহাল রেখেছেন। এর অগে তার এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছিলেন বলিউড তারকা। কিন্তু আদালত তার জামিনের আবেদন নাকচ করেছে। ১৯৯৮ সালের চিঙ্কারা নামের এক বিলুপ্তপ্রায় কৃষ্ণমৃগ নিধন মামলায় খানের এই শাস্তি হয়। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2007, 11:24 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

আগস্ট ২৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- কৃষ্ণমৃগ হত্যা মামলায় ভারতের যোধপুরের এক আদালত শুক্রবার সালমান খানের ৫ বছরের কারাদন্ড বহাল রেখেছেন। এর অগে তার এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছিলেন বলিউড তারকা। কিন্তু আদালত তার জামিনের আবেদন নাকচ করেছে। ১৯৯৮ সালের চিঙ্কারা নামের এক বিলুপ্তপ্রায় কৃষ্ণমৃগ নিধন মামলায় খানের এই শাস্তি হয়। খবর ভারতীয় ওয়েবসাইটের। যোধপুর আদালত যখন ওই আপিলে আবেদন নাকচ করে তখন সালমান আদালতে হাজির ছিলেন না। তাকে কখন জেল হাজতে নেওয়া হবে সে ব্যপারে জানা যায়নি। ১৯৯৮ সালের ২৮ সেপ্টেম্বর উজ্জলা বাখার এর ঘোড়া খামারের কাছে দুটো কৃষ্ণমৃগ শিকার করেন বলিউড অভিনেতা। সেখানে সালমান তখন 'হাম সাথ সাথ হ্যায়' ছবির শুটিং করছিলেন। এর আগে প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ব্রীজেন্দ্র কুমার জৈন গত বছরের ১০ এপ্রিল কৃষ্ণমৃগ নিধন মামলায় সালমানকে ৫ বছরের কারাদন্ড দেন। একই সঙ্গে তার ২৫ হাজার রুপি জরিমানাও ধার্য করা হয়। ওই রায়ের বিরুদ্ধে সালমান আপিল করেন। তারই জের হিসেবে জেলা ও দায়রা জজ কে আর সিঙ্ঘভি ৭ আগস্ট সালমানের পরামর্শক ও সরকারি কৌসুলীর বক্তব্য শোনেন। আপিল বাদ হওয়ার ফলে এখন সালমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে আদালত। সোমবার নাগাদ সালমান আত্মসমর্পণ করবেন বলে আশা করা হচ্ছে। তবে আদালত জানিয়েছে, সালমান চাইলে উচ্চ আদালতে আপিল করতে পারেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭১৩ ঘ.