২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্রে গান শুরু করলেন আনু মালিকের মেয়ে

বলিউডের বিশিষ্ট সুরকার আনু মালিকের মেয়ে আনমল পুরোপুরিভাবে চলচ্চিত্রে গান গাওয়া শুরু করতে যাচ্ছেন। সতীশ কৌশিকের 'তেরে সঙ্গ' ছবিতে গান গাইবেন তিনি। ছবির নায়িকা নবাগতা শীনার কটি গানে কণ্ঠ দেবেন এই শিল্পী। এর আগে আনমল অবশ্য তার বাবার খাতিরে জেপি দত্তের 'উমরাও জান' ছবিতেও কণ্ঠ দিয়েছিলেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 12:02 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

আগস্ট ২১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউডের বিশিষ্ট সুরকার আনু মালিকের মেয়ে আনমল পুরোপুরিভাবে চলচ্চিত্রে গান গাওয়া শুরু করতে যাচ্ছেন। সতীশ কৌশিকের 'তেরে সঙ্গ' ছবিতে গান গাইবেন তিনি। ছবির নায়িকা নবাগতা শীনার কটি গানে কণ্ঠ দেবেন এই শিল্পী। এর আগে আনমল অবশ্য তার বাবার খাতিরে জেপি দত্তের 'উমরাও জান' ছবিতেও কণ্ঠ দিয়েছিলেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। আনু মালিক জানিয়েছেন, "প্রাথমিকভাবে একটি গানে কণ্ঠ দিয়েছিল আনমল। সেটা শোনার পার সতীশ রীতিমতো মুগ্ধ। বাবা হিসেবে মেয়ের কৃতিত্বে আমি গর্বিত।" আনু জানান, " আনমল আমার কাছে গান শিখেছে। 'তেরে সঙ্গ' তার জন্য একটা ভাল সুযোগ এনে দিয়েছে।" পরিচালক কৌশিক বলেছেন, " 'ববি' ছবিতে প্রথমবারের মতো লতাজী নবাগতা ডিম্পল কাপাডিয়ার সব গানে কণ্ঠ দিয়েছিলেন। এবার সেরকমই একটি রেকর্ড করতে যাচ্ছে আনমল।" 'ববি' ছবিতে অভিনয়ের সময় ডিম্পলের বয়স ছিল ১৫, আর লতা মুঙ্গেশকারের ৪০। "লতাজী তো অন্যরকম একটা ব্যাপার। আনমল আর শীনা প্রায় কাছাকাছি বয়সের। আমার আসলে দরকার ছিল একটা আনকোড়া নতুন কন্ঠ। শীনার সঙ্গে আনমলের কণ্ঠ খুবই মানানসই।" বলেছেন কৌশিক। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭২১ ঘ