২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা ছবিতে কন্ঠ দিয়েছেন আশা ভোঁশলে

আবারো ভারতীয় বাংলা ছবিতে কণ্ঠ দিতে যাচ্ছেন আশা ভোঁশলে। কৃষ্ণ ভামসীর 'চাঁদমামা' ছবির জন্য তার গাওয়া গানটির ভূয়সী প্রশংসা করেছেন ছবির পরিচালক কে এম রাধা কৃষ্ণ। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2007, 02:42 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

আগস্ট ৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আবারো ভারতীয় বাংলা ছবিতে কণ্ঠ দিতে যাচ্ছেন আশা ভোঁশলে। কৃষ্ণ ভামসীর 'চাঁদমামা' ছবির জন্য তার গাওয়া গানটির ভূয়সী প্রশংসা করেছেন ছবির পরিচালক কে এম রাধা কৃষ্ণ। খবর ভারতীয় ওয়েবসাইটের। আশা নিজেও বাংলা ছবিতে গান গাওয়ার সুযোগ পেয়ে খুব খুশি। শিল্পী বলেছেন, "তেলেগু ভাষায় আমি কদাচিৎ গান গাওয়ার সুযোগ পাই। তামিল ও মালায়লাম ছবিতেও আমি কাজ করেছি। টালিউডে কাজ করার ইচ্ছে ছিল বহুদিন ধরে। সে সুয়োগটা আর হাতছাড়া করলাম না।" ছবিতে যে গানটি গেয়েছেন সেটি একটি আঞ্চলিক গান। গানের কথা এরকম -- 'নালো ভুহালাকু নালো ভুসুলাক'ু যার মানে হলো সুন্দর কল্পনা চমৎকার স্মৃতি। গানটি লিখেছেন অনন্ত শ্রীরাম। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/২০২৭ ঘ