২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্জয় প্রশ্নে কংগ্রেস দ্বিধা বিভক্ত, গোল বেধেছে এনসিপির সঙ্গেও

সঞ্জয় দত্ত ইস্যুতে কংগ্রেস দুইভাবে বিভক্ত হয়ে পরেছে ইতিমধ্যেই। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী প্রকাশ্যে এ ব্যাপারে কিছু না বললেও প্রিয়রঞ্জন দাশমুন্সি ও কপিল সিব্বল সঞ্জয়ের পক্ষে বক্তব্য দিয়েছেন। কংগ্রেসে সঞ্জয়ের পিতা সুনীল দত্তের অবদানের কথা উল্লেখ করে তার ছেলের বিপদের দিনে পাশে দাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন তারা। অন্যদিকে কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘবি বলেছেন, "আইনকে তার নিজের পথেই চলতে দেওয়া উচিত। এ ব্যাপারে কংগ্রেসের কিছু করার নেই।" একই ইস্যুতে কংগ্রেস ও ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি) এর মধ্যেও বিরোধ প্রকাশ্য হয়ে পরছে। এনসিপি মহারাষ্ট্রে কংগ্রেসের সহযোগী শাসক দল। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 12:34 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

আগস্ট ৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সঞ্জয় দত্ত ইস্যুতে কংগ্রেস দুইভাবে বিভক্ত হয়ে পরেছে ইতিমধ্যেই। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী প্রকাশ্যে এ ব্যাপারে কিছু না বললেও প্রিয়রঞ্জন দাশমুন্সি ও কপিল সিব্বল সঞ্জয়ের পক্ষে বক্তব্য দিয়েছেন। কংগ্রেসে সঞ্জয়ের পিতা সুনীল দত্তের অবদানের কথা উল্লেখ করে তার ছেলের বিপদের দিনে পাশে দাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন তারা। অন্যদিকে কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘবি বলেছেন, "আইনকে তার নিজের পথেই চলতে দেওয়া উচিত। এ ব্যাপারে কংগ্রেসের কিছু করার নেই।" একই ইস্যুতে কংগ্রেস ও ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি) এর মধ্যেও বিরোধ প্রকাশ্য হয়ে পরছে। এনসিপি মহারাষ্ট্রে কংগ্রেসের সহযোগী শাসক দল। খবর ভারতীয় ওয়েবসাইটের। দত্ত পরিবারের প্রতি তার সমর্থনের কথা ব্যক্ত করে মহারাষ্ট্রের মূখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখ বলেছেন, " সঞ্জয়ের বোন প্রিয়া দত্ত আজ আমাদের এমপি এবং আমরা তার পিছনে আছি।" বিলাসরাও কংগ্রেস সদস্য। কিন্তু উপ মূখ্য মন্ত্রী আর আর পাতিল বলেছেন, "কেউই আইনের উর্ধে নয়।" শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপির সদস্য পাতিল মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীও। পাতিল বলেছেন, " কেউ খুব বিখ্যাত হয়ে গেলেই এর মানে এই নয় যে সে অপরাধ করতে পারবে। টাডা কোর্টে আমরা যে অবস্থান নিয়েছি, সুপ্রিম কোর্টেও আমাদের একই অবস্থান থাকবে।" ১৯৯৩ সালের মুম্বাইয়ের সিরিজ বোমা হামলার মামলায় অবৈধ অস্ত্র রাখার দায়ে সঞ্জয় দত্তের ৬ বছরের কারাদন্ড দিয়েছে মুম্বাইয়ের এক আদালত। বর্তমানে এই বলিউড তারকা পুনের ইয়েরাওয়াড়া জেলে আছেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/ ১৮১৮ ঘ