২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯ বছর প্রস্তুতি নিয়ে সেলিম তৈরি করছেন চলচ্চিত্র 'মনপুরা'

ছোট পর্দার আলোচিত নাট্যকার ও নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম নির্মান করছেন চলচ্চিত্র 'মনপুরা'। পরিচালক নিজেই ছবিটির কাহিনীকার, চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা। প্রকৃতির কোলঘেঁষা নির্জন চরের সোনাই ও পরীর অন্যরকম প্রেমকাহিনীর গল্প 'মনপুরা'। ছবির গল্পে মাঝির মেয়ে পরীকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে এতিম সোনাই। পরীর মনও কেড়ে নেয় সোনাইয়ের আকুল করা ভালবাসা। কিন্তু বাস্তবতার কষাঘাতে ভেঙ্গে যায় সোনাই ও পরীর ভালবাসার বসতভিটা। প্রেমের এমন করুণ পরিনতির কথাই তুলে ধরা হয়েছে 'মনপুরা' ছবিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 02:32 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

আগস্ট ৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ছোট পর্দার আলোচিত নাট্যকার ও নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম নির্মান করছেন চলচ্চিত্র 'মনপুরা'। পরিচালক নিজেই ছবিটির কাহিনীকার, চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা। প্রকৃতির কোলঘেঁষা নির্জন চরের সোনাই ও পরীর অন্যরকম প্রেমকাহিনীর গল্প 'মনপুরা'। ছবির গল্পে মাঝির মেয়ে পরীকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে এতিম সোনাই। পরীর মনও কেড়ে নেয় সোনাইয়ের আকুল করা ভালবাসা। কিন্তু বাস্তবতার কষাঘাতে ভেঙ্গে যায় সোনাই ও পরীর ভালবাসার বসতভিটা। প্রেমের এমন করুণ পরিনতির কথাই তুলে ধরা হয়েছে 'মনপুরা' ছবিতে। ছবিটিতে সোনাই ও পরীর চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি। এছাড়াও ছবিতে রয়েছে মনির খান শিমুল, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, আহসানুল হক মিনু, দিলারা জামান ও আরো অনেকে। বগুড়ার ধুনট ও কুষ্টিয়ার প্রত্যন্ত অঞ্চলে ইতিমধ্যে ছবিটির আশিভাগ শুটিং শেষ হয়েছে। বাকী অংশের কাজ খুব শীঘ্রই শুরু হবে। ছবিতে রয়েছে ৪টি গান। সঙ্গীত আয়োজনে রয়েছেন নতুন প্রজন্মের শিল্পী ও সঙ্গীত পরিচালক অর্নব। মমতাজ, কৃষ্ণকলি, চঞ্চল চৌধুরী ও ফজলুর রহমান বাবু ছবির গানগুলো গেয়েছেন। উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো প্লেব্যাক করলেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও ফজলুর রহমান বাবু। আগামী রোজার ঈদে ছবিটি মুক্তি পাবে। ছবিটি সর্ম্পকে এর নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম বললেন, "আমার নয় বছরের প্রস্তুতির ফসল এই ছবিটি। একটি নিটোল প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। আমি চাই সব শ্রেণীর দর্শক আমার ছবিটি দেখবে। কেননা পুরোপুরি বানিজ্যিক ছবি এটি। চলচ্চিত্রের রুচিশীল ধারায় আলাদা আবেদন নিয়ে আসবে ছবিটি। আমার বিশ্বাস, 'মনপুরা' ছবিটি দেখে নিরাশ হবে না দর্শকরা।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/২০২৯ ঘ