আগস্ট ৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম দ্বিতীয়বারের মতন ধারাবাহিক নাটক নির্মাণ করতে যাচ্ছে। ৫২ পর্বের এই সিরিয়ালের নাম 'সে আমায় ভালবাসে না।' নাটকটি লিখেছেন হাকিমের সহর্ধমিনী নাট্যকার জিনাত হাকিম।
ধারাবাহিকের কাহিনী গড়ে উঠেছে ভালবাসা পাওয়া না পাওয়ার দ্বন্দ্বকে কেন্দ্র করে। এর মধ্যে দাম্পত্য প্রেম, ভাই বোনের,স্নেহ ভালোবাসার পাশাপাশি রয়েছে প্রেমিক প্রেমিকার ভালবাসাও।
সিরিয়ালটির সম্ভাব্য শিল্পীরা হলেন খায়রুল আলম সবুজ, পীযুষ বন্দোপাধ্যায়, চিত্রলেখা গুহ, তানিয়া, ফারাহ রুমা, ছন্দা, প্রভা, নাফিসা, চৈতি, ইরা সুমি, অভীক, মারুফ, শহীদুল আলম সাচ্চু, সোহেল খান প্রমুখ।
আগামী মাসের প্রথম দিন থেকেই এ ধারাবাহিকের শুটিং শুরু হবে বলে জানালেন হাকিম।
নতুন এ মেগাসিরিয়াল সম্পর্কে নাট্যকার জিনাত হাকিম জানান, "প্রথম সিরিয়ালের জনপ্রিয়তার কথা মাথায় রেখে আমরা দ্বিতীয় বারের মতন নতুন এ সিরিয়ালে হাত দিয়েছি। সর্ম্পূন পারিবারিক কাহিনী এটি। হাকিমের নির্মাণশৈলীতে নতুনত্ব খুজেঁ পাবে দর্শকেরা।
আজিজুল হাকিমের প্রযোজনা সংস্থা রুটস অডিও ভিজুয়্যালের ব্যানারে নির্মিত হবে ধারাবাহিকটি।
এর আগে আজিজুল হাকিমের প্রথম মেগাসিরিয়াল 'জল পড়ে পাতা নড়ে' এটিএন বাংলায় প্রচার হয়েছিল।
ধারাবাহিকটি ছাড়াও স
bdnews24