২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্জয়ের জন্য ৩০ মিনিটে ১৬ বার ফোন করেছেন সালমান, স্থগিত করেছেন বোনের জন্মদিন

বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। সঞ্জয়ের এই ঘোর দুর্দিনে এমন বন্ধুর সংখ্যা মোটেই কম নয়। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য সালমান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2007, 09:13 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

আগস্ট ৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। সঞ্জয়ের এই ঘোর দুর্দিনে এমন বন্ধুর সংখ্যা মোটেই কম নয়। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য সালমান খান। সঞ্জয়ের মামলার রায় ঘোষণার সময় ব্যাংককে শুটিংয়ে ব্যস্ত ছিলেন সালমান। কিন্তু জানি দোস্তের জন্য তার মনটা আটকে ছিল মুম্বাইয়ে। সঞ্জয়ের ঘনিষ্ট এক বন্ধু জানিয়েছেন, "রায় ঘোষণার দিনে সালমান নাদিম খানকে ৩০ মিনিটের মধ্যে ১৬ বার ফোন করেছে সঞ্জয়ের খোঁজ নিতে। প্রতি মুহুর্তের খবর জানার জন্য ব্যগ্র হয়ে ছিল সে।" খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। নাদিম ৩১ জুলাই আইটিসি মারাঠার ক্যাফেতে সঙ্গ দিচ্ছিলেন দত্ত পরিবারকে। সেখানে রায় শোনার জন্য অপেক্ষা করছিলেন তারা। সঞ্জয়ের এক বন্ধু বলেন, "যত যাই ঘটুক না কেন, সালমান ভাই সঞ্জয়ের পাশে থাকবেন সব সময়। এটা নিশ্চিত।" বৃহস্পতিবার দেশে ফিরেও সালমান স্বস্তি পাচ্ছেন না। ৩ আগস্ট তার বোন অর্পিতার ১৯তম জন্মদিনের যে আয়োজন করেছিলেন তা স্থগিত করেছেন। সালমান ফোনেই তার সব বন্ধুদের সতর্ক করে দিয়েছেন তারা যেন মিডিয়ার কাছে সঞ্জয় সম্পর্কে বেফাঁস কিছু বলে না বসে। "কোন বক্তব্য যেন আইনি প্রক্রিয়ায় সঞ্জয়কে ক্ষতিগ্রস্ত না করে সে ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে।" সালমানের ভাই আরবাজ খানও জানিয়েছেন সঞ্জয়ের কারাবাসের খবরে সালমান দারুন মর্মাহত। আরবাজ বলেছেন, " সঞ্জয় আমাদের পরিবারেরই সদস্য। সে আমাদের ভাইয়ের মতো।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৪৫৬ ঘ